Ajker Patrika
খেলা

মেসির অবসরের তিন দিন পর অবসরে আরেক বিশ্বচ্যাম্পিয়ন

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার গল্প শেষের এক সপ্তাহও পেরোয়নি। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। আর্জেন্টাইন তারকার অবসরের রেশ কাটতে না কাটতেই অবসরে গেলেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার।

বিস্তারিত পড়ুন

বিশ্বকাপের খবর

ফাইনালে মেসিকে আসলে রেফারি কী বলেছিলেন, ফিফার ভিডিও প্রকাশ

ফাইনালে মেসিকে আসলে রেফারি কী বলেছিলেন, ফিফার ভিডিও প্রকাশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্ণ হবে আগামী পরশু। কিন্তু যে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে এত আলোচনা, তা নিয়ে গল্প কি অত সহজে শেষ হয়? এবার ফিফা প্রকাশ করল সেই ফাইনালের ভিডিও ফুটেজ।

২২: ২১
ইনফান্তিনোকে বাঁচাতে ফিফাকে ট্রাম্পের ‘হুমকি’

ইনফান্তিনোকে বাঁচাতে ফিফাকে ট্রাম্পের ‘হুমকি’

বিশ্বকাপ বিক্রির মালিকানা বিক্রির ঘোষণা আসার পর থেকেই ফুটবলপ্রেমীদের রোষানলে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অনেক ফেডারেশন তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এমনকি নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) তো তাঁর পদত্যাগ দাবি করে বসল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইনফান্তিনোকে সরিয়

১১: ৪২
ইনফান্তিনোকে নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগে’ খেপেছে ফিফা

ইনফান্তিনোকে নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগে’ খেপেছে ফিফা

প্রচণ্ড চাপের মুখে এখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনিতেই ফুটবল বিশ্বের অনেকেই তাঁর বিপক্ষে চলে গিয়েছেন। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ছড়িয়েছে পরকীয়ার অভিযোগ। এই ঘটনায় খেপেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির মতে ইনফান্তিনোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ রটিয়ে দেওয়া হয়েছে।

১৫: ২৬
হত্যার হুমকির মাঝেই বিশ্বকাপ খেলেছেন মেসি

হত্যার হুমকির মাঝেই বিশ্বকাপ খেলেছেন মেসি

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনফরমেসিওন.ইএস-এর বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে। নথি অনুযায়ী, আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন, তিনি আরও দুজনকে নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন। তাদের কাছে থাকবে হ্যান্ড গ্রেনেড ও একটি এআর-১৫ রাইফেল। প

১২: ৫৩
‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক, ইচ্ছে করে বিশ্বকাপ হেরেছে’

‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক, ইচ্ছে করে বিশ্বকাপ হেরেছে’

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর

২২: ৪১
ফিফা সভাপতি ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বদলাচ্ছে না তারা

ফিফা সভাপতি ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বদলাচ্ছে না তারা

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

২২: ৩০
Watermark
বিশ্বকাপে আজকের পত্রিকা
যেখানে শেষ মেসির, ইয়ামালের শুরু

যেখানে শেষ মেসির, ইয়ামালের শুরু

নিউজার্সির মিঠে বিকেলে মাঠের দুই প্রান্তে একই সঙ্গে দুটি দৃশ্য দেখা গেল। এক প্রান্তে লিওনেল মেসি বসে আছেন, চোখে তাঁর অশ্রুর ধারা। প্রিয় সতীর্থ ‘দিবু’ মার্তিনেস একবার ওঠানোর চেষ্টা করলেন, মেসির যেন ওঠার শক্তিও নেই। মানসিকভাবে বিধ্বস্ত মেসি বসেই রইলেন। আরেক প্রান্তে লামিনে ইয়ামাল, মাঠেই শুয়ে পড়েছেন। খ

১২: ০০
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ফাইনালের আগে নিউইয়র্ক যেন প্রায় দখলেই নিয়ে ফেলেছিল আর্জেন্টাইনরা। নিউজার্সি স্টেডিয়ামের গ্যালারিতেও যথারীতি তাঁদের দাপট। কিন্তু এই দাপটে কি আর চ্যাম্পিয়ন হওয়া যায়? আধিপত্য দেখাতে হয় মাঠে। সেটাই স্পেন দেখিয়েছে। ফাইনালে শুরু থেকে নিউজার্সিতে প্রতিষ্ঠা লা রোহাদের রাজত্ব। পাসিং, প্রেসিং, বলের দখল, আক্রম

০৪: ১৩
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ: মহারণে শেষ হাসি কার

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ: মহারণে শেষ হাসি কার

বিশ্বকাপ শুরুর আগের দিন উপস্থিত সাংবাদিকদের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছিলেন ফিফার কর্মকর্তারা। সেদিন খুব কাছ থেকে নিউজার্সি স্টেডিয়ামের অন্দর দেখার সুযোগ হয়েছিল। ড্রেসিংরুম, ডাগআউট থেকে শুরু করে ঘন ঘাসের বুননে তৈরি সবুজ মাঠের কাছে দাঁড়িয়ে সেদিন ভবিষ্যদ্বাণী করা কঠিন ছিল...

০০: ০৪
Watermarkবিশ্বকাপের কোন দল কেমন
Watermark
বিশ্বকাপের তারকা
লিওনেল মেসি
# ১০সেন্টার ফরোয়ার্ড

লিওনেল মেসি

ক্লাব:
ইন্টার মায়ামি
জন্ম তারিখ:
২৪ জুন ১৯৮৭
ক্রিস্টিয়ানো রোনালদো
# সেন্টার ফরোয়ার্ড

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্লাব:
আল নাসর
জন্ম তারিখ:
০৫ ফেব্রুয়ারি ১৯৮৫
নেইমার
# ১০স্ট্রাইকার

নেইমার

ক্লাব:
সান্তোস
জন্ম তারিখ:
০৫ ফেব্রুয়ারি ১৯৯২
কিলিয়ান এমবাপ্পে
# ১০সেন্টার ফরোয়ার্ড

কিলিয়ান এমবাপ্পে

ক্লাব:
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ:
২০ ডিসেম্বর ১৯৯৮
লামিনে ইয়ামাল
# ১৯স্ট্রাইকার

লামিনে ইয়ামাল

ক্লাব:
বার্সেলোনা
জন্ম তারিখ:
১৩ জুলাই ২০০৭
হ্যারি কেইন
# সেন্টার ফরোয়ার্ড

হ্যারি কেইন

ক্লাব:
বায়ার্ন মিউনিখ
জন্ম তারিখ:
২৮ জুলাই ১৯৯৩
ম্যানুয়েল নয়্যার
# গোলকিপার

ম্যানুয়েল নয়্যার

ক্লাব:
বায়ার্ন মিউনিখ
জন্ম তারিখ:
২৭ মার্চ ১৯৮৬
আর্লিং হালান্ড
# স্ট্রাইকার

আর্লিং হালান্ড

ক্লাব:
ম্যানচেস্টার সিটি
জন্ম তারিখ:
২১ জুলাই ২০০০
কেভিন ডি ব্রুইনা
# সেন্ট্রাল মিডফিল্ডার

কেভিন ডি ব্রুইনা

ক্লাব:
নাপোলি
জন্ম তারিখ:
২৮ জুন ১৯৯১
ভার্জিল ফন ডাইক
# সেন্টার ব্যাক

ভার্জিল ফন ডাইক

ক্লাব:
লিভারপুল
জন্ম তারিখ:
০৮ জুলাই ১৯৯১
মোহামেদ সালাহ
# ১০রাইট উইং

মোহামেদ সালাহ

ক্লাব:
ফ্রী এজেন্ট
জন্ম তারিখ:
১৫ জুন ১৯৯২
ফেদেরিকো ভালভার্দে
# সেন্ট্রাল মিডফিল্ডার

ফেদেরিকো ভালভার্দে

ক্লাব:
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ:
২২ জুলাই ১৯৯৮
ভিনিসিয়ুস জুনিয়র
# লেফট উইং

ভিনিসিয়ুস জুনিয়র

ক্লাব:
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ:
১২ জুলাই ২০০০
উসমান দেম্বেলে
# সেন্টার ফরোয়ার্ড

উসমান দেম্বেলে

ক্লাব:
পিএসজি
জন্ম তারিখ:
১৫ মে ১৯৯৭
এমিলিয়ানো মার্তিনেস
# ২৩গোলকিপার

এমিলিয়ানো মার্তিনেস

ক্লাব:
অ্যাস্টন ভিলা
জন্ম তারিখ:
০২ সেপ্টেম্বর ১৯৯২
ফ্লোরিয়ান ভাইর্টস
# ১৭সেন্ট্রাল মিডফিল্ডার

ফ্লোরিয়ান ভাইর্টস

ক্লাব:
লিভারপুল
জন্ম তারিখ:
০৩ মে ২০০৩
ব্রাহিম দিয়াস
# ১০স্ট্রাইকার

ব্রাহিম দিয়াস

ক্লাব:
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ:
০৩ আগস্ট ১৯৯৯
ব্রুনো ফের্নান্দেস
# সেন্ট্রাল মিডফিল্ডার

ব্রুনো ফের্নান্দেস

ক্লাব:
ম্যানচেস্টার ইউনাইটেড
জন্ম তারিখ:
০৮ সেপ্টেম্বর ১৯৯৪
পেদ্রি
# ২০সেন্ট্রাল মিডফিল্ডার

পেদ্রি

ক্লাব:
বার্সেলোনা
জন্ম তারিখ:
২৫ নভেম্বর ২০০২
সন হিউং-মিন
# স্ট্রাইকার

সন হিউং-মিন

ক্লাব:
লস অ্যাঞ্জেলেস
জন্ম তারিখ:
০৮ জুলাই ১৯৯২
সাদিও মানে
# ১০স্ট্রাইকার

সাদিও মানে

ক্লাব:
আল নাসর
জন্ম তারিখ:
১০ এপ্রিল ১৯৯২
জুড বেলিংহাম
# ১০সেন্ট্রাল মিডফিল্ডার

জুড বেলিংহাম

ক্লাব:
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ:
২৯ জুন ২০০৩
লুইস দিয়াস
# স্ট্রাইকার

লুইস দিয়াস

ক্লাব:
বায়ার্ন মিউনিখ
জন্ম তারিখ:
১৩ জানুয়ারি ১৯৯৭
অ্যান্টোইন সেমেনিও
# ১১স্ট্রাইকার

অ্যান্টোইন সেমেনিও

ক্লাব:
ম্যানচেস্টার সিটি
জন্ম তারিখ:
০৭ জানুয়ারি ২০০০
এডিন জেকো
# ১১স্ট্রাইকার

এডিন জেকো

ক্লাব:
শালকে ০৪
জন্ম তারিখ:
১৭ মার্চ ১৯৮৬
Watermark
সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ

১৯৩০ থেকে ২০২২·এক নজরে ইতিহাসের সংখ্যা

আসর সম্পন্ন

ফিফা বিশ্বকাপ

মোট গোল

গড় ২.৮২ গোল/ম্যাচ

মোট ম্যাচ

১৯৩০–২০২২

হোস্ট জয়

নিজ মাঠে শিরোপা

সর্বোচ্চ গোলের আসর:

২০২২ (কাতার) | ১৭২ গোল

৬৪ ম্যাচ | চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা

লিওনেল মেসি

এক আসরে সর্বোচ্চ গোল:

জাস্ত ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮) | ১৩ গোল

জাস্ত ফন্টেইন

গোল্ডেন বল জয়ী

২০১৪: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১৮: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

২০২২: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

ছবিতে ছবিতে বিশ্বকাপ

ভিডিও

মাঠের বিশ্লেষণ

২০২৬ বিশ্বকাপের খুঁটিনাটি

Worldcup ball image

ট্রাইওন্ডা: বিশ্বকাপের বল

ট্রাই মানে ‘তিন’, আর স্প্যানিশ ভাষায় ওন্ডা শব্দের অর্থ ‘ঢেউ’। তিন আয়োজক দেশের ফুটবলের ঢেউয়ে মেতে উঠবে পুরো বিশ্ব। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার প্রতি সম্মান রেখে বলের নকশায় লাল, সবুজ ও নীল রং ব্যবহৃত হয়েছে। চার প্যানেলের নকশা বলে ঢেউয়ের মতো জ্যামিতি তৈরি করেছে; যা নামের সঙ্গে সামঞ্জস্য দেখায়। প্যানেলগুলো মিলে বলের মাঝে একটি ত্রিভুজ তৈরি করেছে। এ ছাড়া বলে তিন দেশের প্রতীক খোদাই করে তুলে ধরা হয়—কানাডার ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল ও যুক্তরাষ্ট্রের তারকা। বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান জানিয়ে বলে রাখা হয়েছে সোনালি রংয়ের আভাও।

অ্যাডিডাসের তৈরি এই বলে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহারও।চার প্যানেলের নকশায় থাকা গভীর সেলাই, বলের গতিপথে সমানভাবে টান সৃষ্টি করে। ফলে বাতাসে থাকার সময় বলের স্থিতিশীলতা বেড়ে যায়। খোদাই করা প্রতীকগুলো ভেজা ও আর্দ্র পরিবেশে বলের গ্রিপ আরও শক্ত করে তুলবে।

গত বিশ্বকাপের মতো এবারও বলের ভেতর থাকছে ৫০০ হার্জ সেন্সরের চিপ; যা রেফারির সিদ্ধান্তকে নির্ভুল হতে সহায়তা করে। বিশেষ করে অফসাইড ও হ্যান্ডবলের ক্ষেত্রে বলের নড়াচড়ার প্রতিটি মুহূর্ত রিয়েল টাইমে ভিএআরের কাছে পাঠায়। চিপটি প্রতি সেকেন্ডে ৫০০ বার সিগনাল পাঠায়, যা একটি প্যানেলের নিচে বসানো। বলের অন্য তিনটি প্যানেল চিপযুক্ত প্যানেলের ভারসাম্য রক্ষা করে।

Worldcup logo

বিশ্বকাপের লোগো

পূর্বাপর জানা না থাকলেও একনজর দেখেই যে কেউ বলে দিতে পারবে এটি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। ২০২৬ সালের ‘২৬’ সংখ্যাটাকে পটভূমি হিসেবে ব্যবহার করে তার ওপর বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপের ইতিহাসে অফিশিয়াল লোগোয় আয়োজনের সাল ও ট্রফির ব্যবহার এই প্রথম। বাইরের এজেন্সির সহায়তা নিয়ে এই লোগোর ডিজাইন করেছে ফিফার ব্র্যান্ড টিম। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হচ্ছে বিশ্বকাপ। প্রতিটি আয়োজক শহর নিজেদের স্বকীয়তা তুলে ধরতে ‘২৬’ লেখাটায় নিজেদের মতো করে রং ও আইকোনোগ্রাফির ব্যবহার করতে পারবে।

Worldcup ball image

বিশ্বকাপের মাসকট

ম্যাপল, জায়ু ও ক্লাচ—এই তিন মিলিয়েই এবারের মাসকট। টুর্নামেন্টের সহ-আয়োজক তিন দেশের প্রতিনিধিও তারা। ম্যাপল দ্য মুজ কানাডার, জায়ু দ্য জাগুয়ার মেক্সিকোর আর ক্লাচ দ্য বাল্ড ইগল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি।

কানাডার সব প্রদেশ ও অঞ্চল ঘুরে বেড়িয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করাই ম্যাপলের কাজ। শহুরে সাজ ও সংগীতপ্রেমী ম্যাপল একজন নিবেদিত গোলরক্ষকও। সৃজনশীলতা, দৃঢ়তা আর স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়ে জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে সে। মাঠে যেমন গোল বাঁচানোর অসাধারণ ক্ষমতা আছে, তেমনি তার হৃদয় শক্তি ও নেতৃত্বগুণে ভরপুর। অসংখ্য গল্প ও অনুপ্রেরণায় মিলিত ম্যাপল কানাডার সংস্কৃতি ও চেতনার প্রতীক হয়ে উঠেছে।

দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে উঠে এসে জায়ু মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাণবন্ত সংস্কৃতিকে ধারণ করে। তার নামের মধ্যেই শোভা পায় একতা, শক্তি ও আনন্দের বার্তা। মাঠে সে ধুরন্ধর ও ক্ষিপ্রগতির স্ট্রাইকার। মাঠের বাইরে সে নাচ, খাদ্য ও ঐতিহ্যের মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। সীমান্তের বাধা পেরিয়ে জায়ু তাই সাংস্কৃতিক উৎসব, ঐক্য ও সংযোগের প্রতীক।

সীমাহীন কৌতূহল, উৎসাহ ও আশাবাদের সঙ্গে উড়ে বেড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি সংস্কৃতি, খেলার মুহূর্ত ধারণ করে ক্লাচ। মাঠে সে একজন নির্ভীক মিডফিল্ডারের মতো উজ্জীবিত করে পুরো দলকে। লক্ষ্য এবং খেলার আবেগের সঙ্গে জীবনকে উজ্জীবিত করার বার্তা নিয়ে উড়ে বেড়ায় সে।

Watermark
বিশ্বকাপের সময়সূচি
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ | আজেকের পত্রিকা