Empty
অন্য খেলা

কোরিয়ার কাছেও পাঁচ গোল খেল বাংলাদেশ
কখনো ১৩ গোল, কখনো ৬— এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় পরাজয়ের ধাক্কা সামলাতে পারছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৩ গোল হজম করে। জাপানের সঙ্গে লড়াইটা জমিয়ে তুললেও পরের দুই ম্যাচে আবার বড় ব্যবধানে হার। আজ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে ।

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন
মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচও। দুপুরে লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

সাঁতারে এক যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা
একটি নয়, তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। ২০০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর এবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। ২০১৪ সালে মাহফুজা খাতুন শিলার গড়া রেকর্ড ভেঙে ইরফানা নিজের নাম লিখিয়েছেন নতুন রেকর্ডের পাতায়।

মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ
ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও গোল হয়েছে মাত্র একটি। আক্রমণে সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা, রক্ষণেও একের পর এক ভুল। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দুর্বলতার ছবিটা আরও স্পষ্ট হলো মালয়েশিয়ার বিপক্ষে। ভারতের জলন্ধরে আজ নিজেদের তৃতীয় ম্যাচে ৬-১ গোলে হেরেছে পিটার গেরহার্ডের দল।












