Empty
গান

সঞ্জয় ও মুজার নতুন গান ‘একা একা’
একসঙ্গে অনেক গান করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংগীতশিল্পী মুজা ও সঞ্জয়। ‘ঝুমকা’, ‘সেই আশাতে’, ‘কয়নারে’সহ অনেক গানে জুটি হয়ে কাজ করেছেন তাঁরা। কখনো যৌথভাবে গানের কথা লিখেছেন, কখনো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন, কখনো আবার মুজার গাওয়া গানের সংগীত প্রযোজক হিসেবে কাজ করেছেন সঞ্জয়।

আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ
গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত হয়ে যায় আয়োজন। শুধু ওই কনসার্ট নয়, অনুমতি না পাওয়ায় সে সময় স্থগিত হয় পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় আয়োজিত আরও দুই কনসার্ট।

হঠাৎ আলোচনায় আনুশেহ
বাংলা ব্যান্ডের মাধ্যমে দেশীয় লোকসংগীতকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন আনুশেহ আনাদিল। ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আমি অপার হয়ে’ ইত্যাদি গান দিয়ে জয় করে নিয়েছিলেন শ্রোতাদের হৃদয়। দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। অনলাইন কিংবা অফলাইন—কোথাও দেখা ন

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালিসন্ধ্যা
কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর শনিবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে এই আসর বসবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।












