মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আরেক নাম ‘সিটি অব প্যালেসেস’ বা প্রাসাদের শহর। ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এই বিশাল মহানগর শুধু দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রই নয়, বিশ্ব ক্রীড়ারও অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ।
ভ্যালি অব মেক্সিকো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরে প্রাচীন প্রি-হিস্পানিক ঐতিহ্য, ঔপনিবেশিক স্থাপত্য আর আধুনিক নগরজীবনের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। প্রাণবন্ত পাড়া-মহল্লা, জমজমাট বাজার আর বিশ্বখ্যাত মেক্সিকান খাবারের জন্যও শহরটির আলাদা পরিচিতি রয়েছে।
ক্রীড়াঙ্গনে মেক্সিকো সিটির ইতিহাস আরও সমৃদ্ধ। ১৯৬৮ সালে অলিম্পিক আয়োজন করে বিশ্বকে চমকে দিয়েছিল শহরটি। এছাড়া সেন্ট্রাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান গেমস, প্যান আমেরিকান গেমস, মেক্সিকো গ্র্যাঁ প্রিঁ, এনএফএল ও এনবিএর নিয়মিত ম্যাচসহ অসংখ্য আন্তর্জাতিক আসরের আয়োজক হয়েছে তারা। হয়েছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশশিপ ফিবা আমেরিকাসন চ্যাম্পিয়নশশিপের মতো মর্যাদাপূর্ণ টুনর্নামেন্টও।
তবে খেলাধুলার ক্ষেত্রে মেক্সিকো সিটিকে অন্যন্য উচ্চতায় তুলে দিয়েছে আসতেকা স্টেডিয়াম। ১৯৬৬ সালে চালু হওয়া ৮৩ হাজার দর্শকধারণক্ষমতার এই স্টেডিয়াম বিশ্ব ফুটবলের এক সত্যিকারের কলোসিয়াম। এই মাঠেই ১৯৭০ সালে ফুটবলের রাজা পেলে এবং ১০৮৬ সালে ফুটবলের স্বর্গীয় প্রতিভা ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফি জিতেছেন। এই দুই কিংবদন্তির বিশ্বকাপ জয়ের সাক্ষী হতে পারেনি আর কোনো স্টেডিয়াম।
২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ আজতেকা স্টেডিয়ামে
ম্যাচ নং তারিখ মুখোমুখি সময়
১ ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা রাত ১টা
২৪ ১৮ জুন উজবেকিস্তান-কলম্বিয়া সকাল ৮টা
৫৩ ২৫ জুন মেক্সিকো-চেক প্রজাতন্ত্র সকাল ৭টা
৭৯ ১ জুলাই এ১–সি/ই/এফ/এইচ/আই–৩ সকাল ৭টা
৯২ ৬ জুলাই ৭৯–৮০ ম্যাচ জয়ী সকাল ৬টা
.gif)
.gif)
