বরিশাল বিভাগ
ঢাকা
চট্টগ্রাম
খুলনা
রাজশাহী
বরিশাল
সিলেট
রংপুর
ময়মনসিংহ
কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ
বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর। আজ বৃহস্পতিবার দুপুরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।


নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একটি গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে।

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা
প্রবাসী স্বামীর অর্থে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার পর সহকর্মী শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে বরিশালের মুলাদীর এক শিক্ষিকার বিরুদ্ধে। স্বামীর অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালত ওই শিক্ষিকা ও তাঁর কথিত প্রেমিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান
২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে গতকাল বুধবার দুপুরে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় যুবক নয়ন খানকে। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে–দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক।












