Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
মায়ামি স্টেডিয়াম

মায়ামি স্টেডিয়াম

মায়ামি গার্ডেনস, ফ্লোরিডা

ধারণক্ষমতা: ৬৫ হাজার

এই ভেন্যুর ম্যাচসমূহ (7)

ভেন্যু পরিচিতি

ফ্লোরিডার ‘ম্যাজিক সিটি’ হিসেবে পরিচিত মায়ামি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া নগরী। খেলাধুলার বড় বড় আসর আয়োজনে এই শহরের অভিজ্ঞতা অতুলনীয়। রেকর্ড ১১ বার সুপার বোল আয়োজন করার গৌরব রয়েছে এই শহরের। এছাড়াও ২০২১ সালের কলেজ ফুটবল প্লে অফ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে এখানে। শুধু ফুটবল নয়, ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক, ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ অফ হকি-র মতো বিশ্বসেরা ইভেন্টগুলো মায়ামিকে করে তুলেছে অনন্য। ১৯৮৭ সালে যাত্রা শুরু করা মায়ামি গার্ডেনসে অবস্থিত এই স্টেডিয়ামটি বহুমুখী ব্যবহারের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এটি বর্তমানে এনএফএল দল মায়ামি ডলফিনসের ঘরের মাঠ। তবে এখানে কেবল আমেরিকান ফুটবলই নয়, বরং ফর্মুলা ১ মায়ামি গ্র্যাঁ প্রিঁ, মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট এবং অরেঞ্জ বোল কলেজ ফুটবলের মতো মেগা ইভেন্টগুলো নিয়মিত হয়ে আসছে। প্রায় ৬৫,০০০ দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুটি 'এল ক্লাসিকো মায়ামি' সহ অসংখ্য আন্তর্জাতিক সকার ম্যাচের সাক্ষী। এর বহুমুখী গুণের কারণেই এখানে ২০২৬ ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ বেশ কিছু বরাদ্দ করা হয়েছে।

মায়ামি স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ

 

ম্যাচ নং       তারিখ         মুখোমুখি                      সময়

১৩            ১৬ জুন       সৌদি আরব-উরুগুয়ে       ভোর ৪টা    

৩৭            ২২ জুন       উরুগুয়ে-কেপ ভার্দে                ভোর ৪টা

৪৯            ২৫ জুন       স্কটল্যান্ড-ব্রাজিল            ভোর ৪টা

৭১             ২৮ জুন       কলম্বিয়া-পর্তুগাল            ভোর ৫-৩০মি.

৮৬            ৪ জুলাই      জে১–এইচ২                 ভোর ৪টা            

৯৯            ১১ জুলাই     ৯১-৯২ ম্যাচ বিজয়ী        রাত ৩টা

১০৩          ১৮ জুলাই    তৃতীয় স্থান নির্ধারণী                 রাত ৩টা