Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
সান ফ্রান্সিসকো

সান ফ্রান্সিসকো

সান্তা ক্লারা, ক্যার্লিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

ধারণক্ষমতা: ৭১ হাজার

এই ভেন্যুর ম্যাচসমূহ (6)

ভেন্যু পরিচিতি

সান ফ্রান্সিসকো বে অ্যারেনা শুধু একটি জায়গা নয়, এটি খেলাধুলার বড় এক মঞ্চও। সুপার বোল, ওয়ার্ল্ড সিরিজ, স্ট্যানলি কাপ ফাইনালস—কোন আয়োজনই না হয়েছে এখানে! এখানে নিয়মিত হয়ে আসছে ম্যারাথনও। সান ফ্রান্সিসকো ম্যারাথনে অংশ নিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে দৌড়বিদরা ছুটে আসেন। ক্রীড়াউর্বর এমন অঞ্চলে অবস্থিত এক আধুনিক স্টেডিয়াম—সান ফ্রান্সিসকো বে অ্যারেনা স্টেডিয়াম। ২০১৪ সালে সান্তা ক্লারা শহরে নির্মিত এই স্টেডিয়ামটি নতুন যুগের প্রতীক। যা ন্যাশনাল ফুটবল লিগের (এনএলএফ) দল সান ফ্রান্সিসকো ফোরটি-নাইনার্সের ঘরের মাঠ।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই স্টেডিয়ামকেই ‘সুপার বোল ৫০’ আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছিল, যেখানে হাফ-টাইম শো-তে মূল পারফর্মার ছিল কোল্ডপ্লে এবং তাদের সাথে যোগ দিয়েছিলেন বিয়ন্সে ও ব্রুনো মার্স।

২০১৬ সালের জুনে  শতবর্ষী কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি এই ভেন্যুতেই হয়েছিল, যেখানে কলম্বিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল। এছাড়াও এখানে রেসলম্যানিয়া এবং ২০১৫ সালে এলএ কিংস ও সান জোসে শার্কস-এর মধ্যে এনএইচএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এই স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ        

ম্যাচ নং       তারিখ           মুখোমুখি            সময়

              ১৩ জুন       কাতার-সুইজারল্যান্ড  রাত ১টা

২০            ১৭ জুন       অস্ট্রিয়া-জর্ডান        সকাল ১০টা

৩১            ২০ জুন       তুরস্ক-প্যারাগুয়ে     সকাল ১০টা

৪৪            ২৩ জুন       জর্ডান-আলজেরিয়া সকাল ৯টা

৬০            ২৬ জুন       প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া                সকাল ৮টা

৮১            ২ জুলাই      ডি১–বি/ই/এফ/আই/জে–৩        সকাল ৬টা