ফুটবল বিশ্বকাপ ২০২৬–কে কেন্দ্র করে তৈরি এই কনটেন্ট কালেকশন পেজে আপনি পাবেন ২০২৬ বিশ্বকাপ এর কথামালা এবং বিভিন্ন দলের সর্বশেষ খবর, ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি ও বিশ্লেষণ।

বিশ্বকাপে ইরানকে কি দেখা যাবে! গত বছরের মার্চে দুবার পিছিয়ে পড়েও উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে সপ্তমবারের মতো জায়গা করে নেয় বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা দলটি অভিজ্ঞতায় টইটম্বুর হলেও মাঠের বাইরের চরম রাজনৈতিক অস্থিরতা আর সরাসরি যুদ্ধাবস্থা তাদের প্রস্তুতিতে এক বিষণ্ন কালো মেঘের

আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির বুক চিরে জেগে ওঠা ১০টি আগ্নেয় দ্বীপের সমষ্টি কেপভার্দে। মাত্র সোয়া পাঁচ লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি এবার বিশ্ব ফুটবলের মানচিত্রে লিখেছে অকল্পনীয় রূপকথা। ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেটে তারা যেন দেখিয়ে দিল, ফুটবল কখনো কখনো সীমানাকেও ছাড়িয়ে যায়।

এবার কী চমক দেখাবে সৌদি আরব? বিশ্বকাপের দল হিসেবে সৌদির প্রসঙ্গ এলে এমন একটা প্রশ্ন জাগেই মনের মধ্যে।

২০২২ সালে আল বাইত স্টেডিয়ামে যখন বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বেজেছিল, তখন কাতারের সামনে প্রধান লক্ষ্য ছিল একটি সফল আয়োজন উপহার দেওয়া। স্বাগতিক হিসেবে সেই মিশন সফল হলেও মাঠের লড়াইয়ে মেরুনরা ছিল বেশ ছন্নছাড়া। তবে চার বছর পর সেই কাতার এখন এক বদলে যাওয়া শক্তির নাম। ২০২৬ বিশ্বকাপ তাই কাতারের জন্য কেবল টুর্