Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিলাডেলফিয়া

ফিলাডেলফিয়া

ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র

ধারণক্ষমতা: ৬৯ হাজার

এই ভেন্যুর ম্যাচসমূহ (6)

ভেন্যু পরিচিতি

প্রাণচঞ্চল এক শহরের এক নাম ফিলাডেলফিয়া। কারও কারও কাছে এটির পরিচিত ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসার শহরের। ঐতিহ্য আর আবেগের এই শহরে মিলেমিশে আছে খেলা খেলাধুলাও। বড় বড় অনেক ক্রীড়া আয়োজনের সাক্ষী এই শহর। ২০১৭ সালে এনএফএল ড্রাফট, ২০১৯ এনএইচএল স্টেডিয়াম সিরিজ এবং ২০১৯ এনসিএএ পুরুষদের বাস্কেটবল টুর্নামেন্ট হয়েছিল এই শহরেই। শহরের গর্ব এই স্টেডিয়াম। ২০০৩ সালে ব্লক ব্লাস্টার এক প্রীতি ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এই স্টেডিয়ামের যাত্রা। সেই প্রীতি ম্যাচে ম্যানচেষ্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল রোনালদিনহো, প্যাট্রিক ক্লাইভার্টদের বার্সেলোনার সঙ্গে। এরপর থেকে এই স্টেডিয়াম হয়ে ওঠে অসংখ্য স্মরণীয় ম্যাচের ঠিকানা। এখানে হয়েছে  কনক্যাকাফ গোল্ড কাপের ফাইনাল।

ফিলাডেলফিয়া স্টেডিয়াম ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) অন্যতম জনপ্রিয় দল ফিলাডেলফিয়া ঈগলসের স্থায়ী ঘর। ২০১০ মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) দল ফিলডেলফিয়া ইউনিয়নেরও অস্থায়ী হোমগ্রাউন্ড ছিল এই স্টেডিয়াম।

 

ফিলাডেলফিয়ায় ২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ

ম্যাচ নং       তারিখ                 মুখোমুখি                      সময়

              ১৫ জুন               আইভরিকোস্ট-ইকুয়েডর    ভোর ৫টা    

২৯            ২০ জুন               ব্রাজিল-হাইতি                       সকাল ৭টা

৪২            ২২ জুন               ফ্রান্স-ইরাক                   রাত ৩টা

৫৫            ২৫ জুন               কুরাসাও-আইভরিকোস্ট     রাত ২টা

৬৮            ২৭ জুন               ক্রোয়েশিয়া-ঘানা            রাত ৩টা

৮৯            ৪ জুলাই              ৭৪-৭৭ ম্যাচ বিজয়ী         রাত ৩টা