Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
তুরস্ক
তুরস্ক

তুরস্ক

প্রধান কোচ: ভিনসেঞ্জো মন্তেল্লা

ফিফা র‍্যাঙ্কিং

# ২২

বিশ্বকাপ অংশগ্রহণ

নিবন্ধিত খেলোয়াড়

২৬

গ্রুপ

গ্রুপ ডি

দল পরিচিতি

সংবাদ সম্মেলন স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ পাশের দরজা ঠেলে একদল ফুটবলার আর স্টাফ ঢুকে পড়লেন ভেতরে। মুহূর্তেই কোচ ভিনসেঞ্জো মন্তেল্লাকে ভিজিয়ে দেওয়া হলো পানির ফোয়ারায়। পেছনের বিজ্ঞাপনী ব্যানারগুলো কাঁপছিল তুর্কিদের বুনো উল্লাসে। মন্তেল্লা নিজেও যোগ দিলেন সেই বাঁধভাঙা উদ্‌যাপনে। গত দুই দশকে তুরস্কের ডাগআউটে অনেক কোচই বসেছেন, কিন্তু তাঁরা যা করতে পারেননি তা-ই করে দেখিয়েছেন এই ইতালিয়ান। ২৪ বছর পর তুরস্ককে জায়গা করে দিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।

বাছাইপর্বের গ্রুপে স্পেনের পেছনে থেকে দ্বিতীয় হলেও তুরস্কের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। তবে তুর্কিরা খুব কমই কোনো কাজ সহজভাবে করে থাকে। প্লে অফের কথাই ধরুন, রোমানিয়া ও কসোভোর মতো দলের বিপক্ষে তাদের জিততে হয়েছে ১-০ ব্যবধান। উভয় ম্যাচেই ৫৩ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেছে মন্তেল্লার শিষ্যরা। এই ‘ম্যাজিক্যাল ৫৩’ এখন কোটি তুর্কি ভক্তের কাছে বিশ্বকাপে ফেরার পয়া সংখ্যা। বিশেষ করে কসোভোর বিপক্ষে কেরেম আক্তুরকোগ্লুর সেই জয়সূচক গোলটি ছিল জমাট বাঁধা মেঘ কাটানোর একঝলক রোদ্দুর।

তুরস্কের এই ফিরে আসার গল্পটি তারুণ্য ও অভিজ্ঞতার এক দুর্লভ সংমিশ্রণে লেখা। রিয়াল মাদ্রিদের আর্দা গুলের এবং জুভেন্তাসের কেনান ইলদিজ যখন আক্রমণভাগে ঝড় তোলেন, তখন গ্যালারিতে নস্টালজিয়া কাজ করে। অথচ তুরস্ক যখন সর্বশেষ ২০০২ বিশ্বকাপে তৃতীয় হয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, তখন এই দুই বিস্ময় বালকের জন্মই হয়নি। তাঁদের এই অদম্য যৌবনকে মাঝমাঠে অভিজ্ঞতার ছায়ায় আগলে রাখছেন অধিনায়ক হাকান কালহানোগ্লু। ইতালীয় কোচ মন্তেল্লা দলের রন্ধ্রে রন্ধ্রে জয়ের ক্ষুধা ছড়িয়ে দিয়েছেন। পাসপোর্টে তিনি বিদেশি হলেও তুরস্কের মানুষের আবেগ আর ফুটবলীয় উন্মাদনাকে তিনি ধারণ করেছেন নিজের মধ্যে।

ইতিহাস বলছে তুরস্ক বিশ্বকাপে আসা মানেই নতুন কোনো রূপকথা লেখা। ১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসানো কিংবা ২০০২ সালে হাকান শুকুরের সেই ১১ সেকেন্ডের রেকর্ড গড়া গোল এবং সেমিফাইনালে ওঠা—সবই তুর্কিদের লড়াকু চরিত্রের পরিচয় দেয়। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এবারের তুরস্ক দলটি আগের চেয়ে অনেক বেশি লড়াকু। রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে মন্তেল্লা যে নতুন ছক কষেছেন, তা উত্তর আমেরিকার কন্ডিশনে বড় দলগুলোর জন্য আতঙ্কের কারণ হতে পারে।

মন্তেল্লার অধীনে গত আড়াই বছরে ২৪ ম্যাচের ১৬টিতে জয় পেয়েছে তুরস্ক। এবারও তারা ‘ডার্ক হর্স’? ইউরো চ্যাম্পিয়নশিপগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারার দীর্ঘ ইতিহাসের কারণে হয়তো তকমাটি রসিকতায় পরিণত হতে পারে। তবে দুই দশক আগের সেই সোনালি গৌরব ফিরিয়ে আনাই এখন নতুন প্রজন্মের একমাত্র লক্ষ্য। আক্ষেপ ঘুচিয়ে ফেরার এই যাত্রা এবার বড় কোনো সাফল্যের মুকুটে শেষ হবে কি না, তা দেখার অপেক্ষা। অবশ্য ভ্যাঙ্কুভার থেকে লস অ্যাঞ্জেলেস লাল-সাদা পতাকা ওড়ান সেই স্বপ্নই দেখাবে।

 

স্কোয়াড তালিকা (২৬)

মের্ত গুনোক
# গোলকিপার

মের্ত গুনোক

ক্লাব:
জন্ম তারিখ:
আল তাই বাইন্দির
# ১২গোলকিপার

আল তাই বাইন্দির

ক্লাব:
জন্ম তারিখ:
উগুরজান চাকির
# ২৩গোলকিপার

উগুরজান চাকির

ক্লাব:
জন্ম তারিখ:
জেকি চেলিক
# সেন্টার ব্যাক

জেকি চেলিক

ক্লাব:
জন্ম তারিখ:
মেরিহ দেমিরাল
# সেন্টার ব্যাক

মেরিহ দেমিরাল

ক্লাব:
জন্ম তারিখ:
চাগলার সোয়ুনজু
# সেন্টার ব্যাক

চাগলার সোয়ুনজু

ক্লাব:
জন্ম তারিখ:
এরেন এলমালি
# ১৩সেন্টার ব্যাক

এরেন এলমালি

ক্লাব:
জন্ম তারিখ:
আব্দুলকাদির বারদাকচি
# ১৪সেন্টার ব্যাক

আব্দুলকাদির বারদাকচি

ক্লাব:
জন্ম তারিখ:
ওজান কাবাক
# ১৫সেন্টার ব্যাক

ওজান কাবাক

ক্লাব:
জন্ম তারিখ:
মের্ত মুলদুর
# ১৮সেন্টার ব্যাক

মের্ত মুলদুর

ক্লাব:
জন্ম তারিখ:
ফের্দি কাদিওগ্লু
# ২০সেন্টার ব্যাক

ফের্দি কাদিওগ্লু

ক্লাব:
জন্ম তারিখ:
সামেত আকাইদিন
# ২৫সেন্টার ব্যাক

সামেত আকাইদিন

ক্লাব:
জন্ম তারিখ:
সালিহ ওজজান
# সেন্ট্রাল মিডফিল্ডার

সালিহ ওজজান

ক্লাব:
জন্ম তারিখ:
ওরকুন কোকচু
# সেন্ট্রাল মিডফিল্ডার

ওরকুন কোকচু

ক্লাব:
জন্ম তারিখ:
আরদা গুলের
# সেন্ট্রাল মিডফিল্ডার

আরদা গুলের

ক্লাব:
জন্ম তারিখ:
হাকান চালহানোগ্লু
# ১০সেন্ট্রাল মিডফিল্ডার

হাকান চালহানোগ্লু

ক্লাব:
জন্ম তারিখ:
ইসমাইল ইয়ুকশেক
# ১৬সেন্ট্রাল মিডফিল্ডার

ইসমাইল ইয়ুকশেক

ক্লাব:
জন্ম তারিখ:
ইরফান জান কাহভেজি
# ১৭সেন্ট্রাল মিডফিল্ডার

ইরফান জান কাহভেজি

ক্লাব:
জন্ম তারিখ:
ইউনুস আকগুন
# ১৯সেন্ট্রাল মিডফিল্ডার

ইউনুস আকগুন

ক্লাব:
জন্ম তারিখ:
কান আয়হান
# ২২সেন্ট্রাল মিডফিল্ডার

কান আয়হান

ক্লাব:
জন্ম তারিখ:
ওগুজ আয়দিন
# ২৪সেন্ট্রাল মিডফিল্ডার

ওগুজ আয়দিন

ক্লাব:
জন্ম তারিখ:
কেরেম আক্তুরকোগ্লু
# স্ট্রাইকার

কেরেম আক্তুরকোগ্লু

ক্লাব:
জন্ম তারিখ:
দেনিজ গুল
# স্ট্রাইকার

দেনিজ গুল

ক্লাব:
জন্ম তারিখ:
কেনান ইলদিজ
# ১১স্ট্রাইকার

কেনান ইলদিজ

ক্লাব:
জন্ম তারিখ:
বারিশ আলপের ইলমাজ
# ২১স্ট্রাইকার

বারিশ আলপের ইলমাজ

ক্লাব:
জন্ম তারিখ:
জান উজুন
# ২৬স্ট্রাইকার

জান উজুন

ক্লাব:
জন্ম তারিখ:

একই গ্রুপের অন্যান্য দলগুলো