Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
স্কটল্যান্ড
স্কটল্যান্ড

স্কটল্যান্ড

প্রধান কোচ: স্টিভ ক্লার্ক

ফিফা র‍্যাঙ্কিং

# ৪৩৯

বিশ্বকাপ অংশগ্রহণ

নিবন্ধিত খেলোয়াড়

২৭

গ্রুপ

গ্রুপ সি

দল পরিচিতি

গ্লাসগোর ডালমারনক এলাকায় অবস্থিত ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ কেন্দ্রে গত ১৮ নভেম্বরের রাতটি ছিল কিছুটা রহস্যময়। ঘড়িতে তখন রাত ৯টা বেজে ৪৮ মিনিট। সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ল মৃদু কম্পন, যা অনেকটা ছোটখাটো ভূমিকম্পের মতো। অথচ সেই কম্পনের উৎস কোনো ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের সংঘর্ষ ছিল না; উৎস ছিল মাত্র এক মাইল দূরে অবস্থিত হ্যাম্পডেন পার্ক স্টেডিয়াম। কেনি ম্যাকলিনের বুট থেকে ৫০ গজ দূর দিয়ে উড়ে আসা একটি বল যখন ডেনমার্কের জালে আছড়ে পড়ল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার স্কটিশ সমর্থকের গগনবিদারী চিৎকার আর উন্মাদনায় আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছিল গ্লাসগোর মাটি। সেই কম্পন শুধু একটি গোলের ছিল না, তা ছিল দীর্ঘ ২৮ বছরের হাহাকার আর অপেক্ষার অবসানের আনন্দধ্বনি।

স্কটল্যান্ডের ফুটবল ইতিহাস মানেই যেন এক ‘অম্লমধুর’ ট্র্যাজেডি। সত্তরের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত যারা বিশ্বকাপের নিয়মিত মুখ ছিল, সেই দেশটি ১৯৯৮ সালের পর থেকে বিশ্বমঞ্চে ছিল ব্রাত্য। টানা ছয়টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থ হওয়ার পর ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের টিকিট পাওয়া ছিল তাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। কোচ স্টিভ ক্লার্ক যখন ২০১৯ সালে দায়িত্ব নেন, তখন স্কটিশ ফুটবল ছিল দিকভ্রান্ত। সেই ক্লার্কের হাত ধরেই বদলে গেছে দেশটির ফুটবলের মানচিত্র। ভাবলেশহীন চেহারার এই কোচ স্কটল্যান্ডকে শুধু ২০২৪ ইউরোতেই নিয়ে যাননি, বরং প্রায় তিন দশক পর বিশ্বকাপের মূল পর্বেও পৌঁছে দিয়েছেন।


বাছাইপর্বের সেই শেষ রাতটি ছিল কোনো থ্রিলার সিনেমার চেয়েও নাটকীয়। গ্রিসের কাছে হেরে যখন স্বপ্ন ফিকে হয়ে আসছিল, তখনই ভাগ্যের ছোঁয়ায় অন্য সমীকরণে বেঁচে ফেরে স্কটল্যান্ড। আর ডেনমার্কের বিরুদ্ধে সেই ফয়সালার ম্যাচে স্কট ম্যাকটোমিনের অবিশ্বাস্য সেই ‘ওভারহেড কিক’ থেকে শুরু করে কিয়েরান টিয়ার্নির বুলেট গতির গোল—সবই ছিল রূপকথার মতো। ম্যাকটমিনের সেই শূন্যে ভাসা কিকটি এতটাই নান্দনিক ছিল যে তার উচ্চতা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত বাইসাইকেল কিকের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে। সেই গোলগুলোর পেছনে শুধু পেশিশক্তি নয়, ছিল আবেগ আর বন্ধুত্বের মেলবন্ধন।


তবে বিশ্বকাপের মূল মঞ্চে লড়াইটা সহজ হবে না। ব্রাজিল ও মরক্কোর মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে একই গ্রুপে থাকা স্কটিশদের জন্য বড় চ্যালেঞ্জ। অতীতে ৯ বার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা। কিন্তু এবার তাদের সঙ্গে আছে ‘টার্টান আর্মি’খ্যাত সেই পাগলপ্রায় সমর্থকদের ভালোবাসা এবং হ্যাম্পডেনের সেই জাদুকরি রাত থেকে পাওয়া আত্মবিশ্বাস। উত্তর আমেরিকার মাটিতে স্কটল্যান্ড কি পারবে দীর্ঘদিনের ব্যর্থতার তকমা মুছে নতুন ইতিহাস গড়তে? কেনি ম্যাকলিনের সেই ৫০ গজের অবিশ্বাস্য শটটি যদি সম্ভব হয়, তবে এই স্কটল্যান্ডের কাছে অসম্ভব বলে হয়তো আর কিছুই নেই। বিশ্ব ফুটবলের মানচিত্রে নীল জার্সিধারীদের এই পুনর্জন্ম শুধু মাঠের জয় নয়, বরং একটি জাতির ধৈর্য আর লড়াকু মানসিকতার জয়।

দল:

গোলকিপার:
ক্রেইগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি

ডিফেন্ডার:
গ্রান্ট হ্যানলি, জ্যাক হেনড্রি, অ্যারন হিকি, ডম হাইয়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সাউটার, কিয়ারান টিয়ার্নি

মিডফিল্ডার:
রায়ান ক্রিস্টি, ফাইন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গ্যানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে

ফরোয়ার্ড:
চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হির্স্ট, লরেন্স শ্যাংকল্যান্ড, রস স্টুয়ার্ট

 
 

 

স্কোয়াড তালিকা (২৭)

অ্যাঙ্গাস গান
# গোলকিপার

অ্যাঙ্গাস গান

ক্লাব:
জন্ম তারিখ:
লিয়াম কেলি
# ১২গোলকিপার

লিয়াম কেলি

ক্লাব:
জন্ম তারিখ:
ক্রেইগ গর্ডন
# ২১গোলকিপার

ক্রেইগ গর্ডন

ক্লাব:
জন্ম তারিখ:
অ্যারন হিকি
# সেন্টার ব্যাক

অ্যারন হিকি

ক্লাব:
জন্ম তারিখ:
অ্যান্ডি রবার্টসন
# সেন্টার ব্যাক

অ্যান্ডি রবার্টসন

ক্লাব:
জন্ম তারিখ:
গ্রান্ট হ্যানলি
# সেন্টার ব্যাক

গ্রান্ট হ্যানলি

ক্লাব:
জন্ম তারিখ:
কিয়ারান টিয়ার্নি
# সেন্টার ব্যাক

কিয়ারান টিয়ার্নি

ক্লাব:
জন্ম তারিখ:
জ্যাক হেনড্রি
# ১৩সেন্টার ব্যাক

জ্যাক হেনড্রি

ক্লাব:
জন্ম তারিখ:
জন সাউটার
# ১৫সেন্টার ব্যাক

জন সাউটার

ক্লাব:
জন্ম তারিখ:
ডম হাইয়াম
# ১৬সেন্টার ব্যাক

ডম হাইয়াম

ক্লাব:
জন্ম তারিখ:
নাথান প্যাটারসন
# ২২সেন্টার ব্যাক

নাথান প্যাটারসন

ক্লাব:
জন্ম তারিখ:
অ্যান্থনি রালস্টন
# ২৪সেন্টার ব্যাক

অ্যান্থনি রালস্টন

ক্লাব:
জন্ম তারিখ:
স্কট ম্যাককেনা
# ২৬সেন্টার ব্যাক

স্কট ম্যাককেনা

ক্লাব:
জন্ম তারিখ:
বিলি গিলমোর
# সেন্ট্রাল মিডফিল্ডার

বিলি গিলমোর

ক্লাব:
জন্ম তারিখ:
স্কট ম্যাকটমিনে
# সেন্ট্রাল মিডফিল্ডার

স্কট ম্যাকটমিনে

ক্লাব:
জন্ম তারিখ:
জন ম্যাকগিন
# সেন্ট্রাল মিডফিল্ডার

জন ম্যাকগিন

ক্লাব:
জন্ম তারিখ:
টাইলার ফ্লেচার
# সেন্ট্রাল মিডফিল্ডার

টাইলার ফ্লেচার

ক্লাব:
জন্ম তারিখ:
রায়ান ক্রিস্টি
# ১১সেন্ট্রাল মিডফিল্ডার

রায়ান ক্রিস্টি

ক্লাব:
জন্ম তারিখ:
বেন গ্যানন-ডোক
# ১৭সেন্ট্রাল মিডফিল্ডার

বেন গ্যানন-ডোক

ক্লাব:
জন্ম তারিখ:
লুইস ফার্গুসন
# ১৯সেন্ট্রাল মিডফিল্ডার

লুইস ফার্গুসন

ক্লাব:
জন্ম তারিখ:
কেনি ম্যাকলিন
# ২৩সেন্ট্রাল মিডফিল্ডার

কেনি ম্যাকলিন

ক্লাব:
জন্ম তারিখ:
ফাইন্ডলে কার্টিস
# ২৫সেন্ট্রাল মিডফিল্ডার

ফাইন্ডলে কার্টিস

ক্লাব:
জন্ম তারিখ:
লিন্ডন ডাইকস
# স্ট্রাইকার

লিন্ডন ডাইকস

ক্লাব:
জন্ম তারিখ:
চে অ্যাডামস
# ১০স্ট্রাইকার

চে অ্যাডামস

ক্লাব:
জন্ম তারিখ:
রস স্টুয়ার্ট
# ১৪স্ট্রাইকার

রস স্টুয়ার্ট

ক্লাব:
জন্ম তারিখ:
জর্জ হির্স্ট
# ১৮স্ট্রাইকার

জর্জ হির্স্ট

ক্লাব:
জন্ম তারিখ:
লরেন্স শ্যাংকল্যান্ড
# ২০স্ট্রাইকার

লরেন্স শ্যাংকল্যান্ড

ক্লাব:
জন্ম তারিখ:

একই গ্রুপের অন্যান্য দলগুলো