সিলেট বিভাগ
ঢাকা
চট্টগ্রাম
খুলনা
রাজশাহী
বরিশাল
সিলেট
রংপুর
ময়মনসিংহ
সিলেটে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যানচালক আটক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২ পিস ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ আসিব মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।


সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননি
সিলেটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীতে এই আলোচনা সভা হয় বলে জানা গেছে। তবে আলোচনা সভার স্থান বলতে অনীহা প্রকাশ করেছেন তাঁরা। আলোচনা সভার কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটের কোম্পানীগঞ্জে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

সিলেটে সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি
গত অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও ছয়টি শিশু রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন মোটরসাইকেল আরোহী ছিল।












