Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
মিসর
মিসর

মিসর

প্রধান কোচ: হোসাম হাসান

ফিফা র‍্যাঙ্কিং

# ২৯

বিশ্বকাপ অংশগ্রহণ

নিবন্ধিত খেলোয়াড়

২৭

গ্রুপ

গ্রুপ জি

দল পরিচিতি

আফ্রিকান ফুটবল মানচিত্রে সবচেয়ে উঁচু আসনটা এখনো মিসরেরই। পকেটে সাতটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট (আফকন), অথচ বিশ্বমঞ্চে দাঁড়ালেই যেন চেনা ছন্দ হারিয়ে ফেলে নীল নদের দেশের যোদ্ধারা। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত একটি জয়ের দেখা না পাওয়া পরিসংখ্যানটি কোনোভাবেই মিসরের ফুটবল ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। তবে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে কায়রোর অলিতেগলিতে এখন নতুন করে আশার প্রদীপ জ্বলছে। এবার শুধু অংশগ্রহণের সংখ্যা বাড়ানো নয়, বরং নকআউটে নিজেদের নাম খোদাই করতে মরিয়া ফারাওরা।

২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা মিসরের জন্য ছিল দাপুটে। গত আসরে সেনেগালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়ে খেলতে না পারলেও এবার তারা কোনো ভুল করেনি। বাছাইপর্বের ১০টি ম্যাচে ৮টি জয় এবং ২টি ড্র করে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৯১ বছরের ইতিহাসে এই প্রথম তারা অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করার কীর্তি গড়েছে। কোচ হোসাম হাসানের অধীনে দলটি এখন শুধু আক্রমণভাগেই নয়, বরং প্রতিপক্ষকে রুখে দেওয়ার ক্ষেত্রেও সমান দক্ষ।


পুরো বাছাইপর্বে অভিযানে তারা গোল হজম করেছে মাত্র দুটি। রুই ভিতোরিয়ার রেখে যাওয়া ভিতের ওপর দাঁড়িয়ে হোসাম হাসান এক অজেয় দেয়াল তৈরি করেছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে যথারীতি সেই একজনই—মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে তাঁর ক্যারিয়ারের গোধূলি বেলা চললেও, জাতীয় দলের লাল জার্সিতে তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী। বাছাইপর্বে ৯টি গোল করে একাই টেনে নিয়েছেন দলকে। তবে এবারের মিসর দলটি শুধু সালাহর ওপর এককভাবে নির্ভরশীল নয়। ম্যানচেস্টার সিটির ওমর মারমুশের সঙ্গে আছেন মোস্তফা মোহামেদ ও ট্রেজেগুয়ের মতো পরীক্ষিত পারফর্মাররা। তারুণ্য আর অভিজ্ঞতার এই মিশেলই হোসাম হাসানের বড় শক্তির জায়গা।


ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে যোগ দেওয়ার পথে সামুদ্রিক ঝড় তাদের জাহাজ মিস করিয়েছিল। সেই যে ভাগ্যের বিড়ম্বনা শুরু, তা যেন পরবর্তী কয়েক দশক তাড়া করে ফিরেছে তাদের। ১৯৯০ বিশ্বকাপের দুই ড্র এবং ২০১৮ বিশ্বকাপে সালাহর চোটমাখা দুঃস্মৃতি—মিসরীয়দের আক্ষেপ শুধুই বেড়েছে। তবে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে পড়ে খানিকটা স্বস্তিতে আছে বলা যায়। বেলজিয়ামের সোনালি প্রজন্মের ধার এখন আর আগের মতো নয়। ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সামর্থ্য নেই বললে ভুল বলা হবে। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের অগ্নিপরীক্ষা।

সাম্প্রতিক প্রীতি ম্যাচে সৌদি আরবকে উড়িয়ে দেওয়া কিংবা স্পেনের মতো পরাশক্তির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা প্রমাণ করে—এই মিসর হারতে শেখেনি। মোহাম্মদ সালাহ যদি তাঁর সেরা ছন্দে থাকেন এবং হোসাম হাসানের রক্ষণভাগ অটুট থাকে, তবে ২০২৬ হতে পারে ফারাওদের সেই কাঙ্ক্ষিত বসন্ত। গিজার পিরামিড ছাপিয়ে এবার বিশ্বজয়ের নেশায় মত্ত ফারাওরা। বিধাতা কি এবার তাদের দিকে ফিরে তাকাবেন? উত্তর মিলবে বিশ্বকাপের সবুজ গালিচায়

দল

গোলকিপার: মোহামেদ আলা, মোহামেদ এল-শেনাউই, মুস্তফা শুবেইরি এবং এল-মাহদি সুলাইমান।

ডিফেন্ডার: হুসাম আব্দেলমাগিদ, মোহামেদ আব্দেলমুনিেম, তারিক আলা, আহমাদ ফাতুহ, কারিম হাফিয, মোহামেদ হানি, ইয়াসির ইব্রাহিম এবং রমি রাবিয়া।

মিডফিল্ডার: ইমাম আশুর, মারওয়ান আত্তিয়া, নাবিল ইমাদ, হামদি ফাতি, হাইসাম হাসান, মুহান্নাদ লাশিন, মাহমুদ সাবির, মাহমুদ হাসান "ত্রেজেগে", মুস্তফা জিকো এবং আহমাদ সাইয়্যেদ "জিজো"।

ফরোয়ার্ড: আকতাই আব্দুল্লাহ, হামযা আব্দুলকারিম, ইব্রাহিম আদিল, উমর মারমুশ এবং মোহামেদ সালাহ।

 

স্কোয়াড তালিকা (২৭)

মোহামেদ এল-শেনাউই
# গোলকিপার

মোহামেদ এল-শেনাউই

ক্লাব:
জন্ম তারিখ:
এল-মাহদি সুলাইমান
# ১৬গোলকিপার

এল-মাহদি সুলাইমান

ক্লাব:
জন্ম তারিখ:
মোস্তফা শোবের
# ২৩গোলকিপার

মোস্তফা শোবের

ক্লাব:
জন্ম তারিখ:
মোহামেদ আলা
# ২৬গোলকিপার

মোহামেদ আলা

ক্লাব:
জন্ম তারিখ:
ইয়াসির ইব্রাহিম
# সেন্টার ব্যাক

ইয়াসির ইব্রাহিম

ক্লাব:
জন্ম তারিখ:
মোহামেদ হানি
# সেন্টার ব্যাক

মোহামেদ হানি

ক্লাব:
জন্ম তারিখ:
হুসাম আবদেলমাগিদ
# সেন্টার ব্যাক

হুসাম আবদেলমাগিদ

ক্লাব:
জন্ম তারিখ:
রমি রাবিয়া
# সেন্টার ব্যাক

রমি রাবিয়া

ক্লাব:
জন্ম তারিখ:
মোহামেদ আবদেলমোনেম
# সেন্টার ব্যাক

মোহামেদ আবদেলমোনেম

ক্লাব:
জন্ম তারিখ:
আহমেদ ফাতুহ
# ১৩সেন্টার ব্যাক

আহমেদ ফাতুহ

ক্লাব:
জন্ম তারিখ:
হামদি ফাতি
# ১৪সেন্টার ব্যাক

হামদি ফাতি

ক্লাব:
জন্ম তারিখ:
কারিম হাফিজ
# ১৫সেন্টার ব্যাক

কারিম হাফিজ

ক্লাব:
জন্ম তারিখ:
তারিক আলা
# ২৪সেন্টার ব্যাক

তারিক আলা

ক্লাব:
জন্ম তারিখ:
আহমেদ মোস্তফা
# সেন্ট্রাল মিডফিল্ডার

আহমেদ মোস্তফা

ক্লাব:
জন্ম তারিখ:
মারওয়ান আত্তিয়া
# সেন্ট্রাল মিডফিল্ডার

মারওয়ান আত্তিয়া

ক্লাব:
জন্ম তারিখ:
মাহমুদ হাসান ত্রেজেগে
# সেন্ট্রাল মিডফিল্ডার

মাহমুদ হাসান ত্রেজেগে

ক্লাব:
জন্ম তারিখ:
ইমাম আশুর
# সেন্ট্রাল মিডফিল্ডার

ইমাম আশুর

ক্লাব:
জন্ম তারিখ:
মোস্তফা আবদেল রউফ (জিকো)
# ১১সেন্ট্রাল মিডফিল্ডার

মোস্তফা আবদেল রউফ (জিকো)

ক্লাব:
জন্ম তারিখ:
হাইসাম হাসান
# ১২সেন্ট্রাল মিডফিল্ডার

হাইসাম হাসান

ক্লাব:
জন্ম তারিখ:
মুহান্নাদ লাশিন
# ১৭সেন্ট্রাল মিডফিল্ডার

মুহান্নাদ লাশিন

ক্লাব:
জন্ম তারিখ:
নাবিল ইমাদ
# ১৮সেন্ট্রাল মিডফিল্ডার

নাবিল ইমাদ

ক্লাব:
জন্ম তারিখ:
ইব্রাহিম আদিল
# ২০সেন্ট্রাল মিডফিল্ডার

ইব্রাহিম আদিল

ক্লাব:
জন্ম তারিখ:
মাহমুদ সাবির
# ২১সেন্ট্রাল মিডফিল্ডার

মাহমুদ সাবির

ক্লাব:
জন্ম তারিখ:
মোহামেদ সালাহ
# ১০রাইট উইং

মোহামেদ সালাহ

ক্লাব:
ফ্রী এজেন্ট
জন্ম তারিখ:
১৫ জুন ১৯৯২
হামজা আবদেল কারিম
# স্ট্রাইকার

হামজা আবদেল কারিম

ক্লাব:
জন্ম তারিখ:
উমর মারমুশ
# ২২স্ট্রাইকার

উমর মারমুশ

ক্লাব:
জন্ম তারিখ:
আহমেদ সায়েদ ‘জিজো’
# ২৫স্ট্রাইকার

আহমেদ সায়েদ ‘জিজো’

ক্লাব:
জন্ম তারিখ:

একই গ্রুপের অন্যান্য দলগুলো