Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
ভ্যাঙ্কুভার

ভ্যাঙ্কুভার

ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

ধারণক্ষমতা: ৫৪ হাজার

এই ভেন্যুর ম্যাচসমূহ (7)

ভেন্যু পরিচিতি

পাহাড়ের কোল ঘেঁষে, সমুদ্রের নীল জলরেখা ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক শহর—ভ্যাঙ্কুভার। কেউ তাকে ডাকে ‘রেইন সিটি’, কেউ বলে প্রশান্ত মহাসাগরের জানালা। ২০২৬ সালে এই শহরের নতুন পরিচয় হবে—বিশ্ব ফুটবলের মহোৎসবের এক গর্বিত আয়োজক। এবারের বিশ্বকাপ যখন বিশ্বকে এক সুতোয় গাঁথবে, তখন ভ্যাঙ্কুভার হয়ে উঠবে ফুটবলপ্রেমীদের মিলনমেলা।

ভ্যাঙ্কুভারের হৃদয়ে দাঁড়িয়ে থাকা বিসি প্লেস স্টেডিয়াম এক স্থাপত্য বিস্ময়ও। ১৯৮৩ সালে উদ্বোধনের পর থেকে এই স্টেডিয়াম শুধু ম্যাচ আয়োজন করেনি, তৈরি করেছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। ফলস ক্রিকের তীরে অবস্থিত ৫৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম শহরের ব্যবসা ও বিনোদনকেন্দ্রের প্রাণকেন্দ্রে অবস্থিত।

বহু আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সাক্ষী এই স্টেডিয়াম ২০১৫ ফিফা নারী বিশ্বকাপের ম্যাচও আয়োজন করেছিল। কানাডা জাতীয় ফুটবল দলের নিয়মিত ভেন্যু হিসেবে পরিচিত বিসি প্লেস নারী ও পুরুষ—উভয় বিভাগের জাতীয় দলের ম্যাচে কানাডার সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও ধরে রেখেছে। বর্তমানে এই স্টেডিয়াম মেজর লিগ সকারের (এমএলএস) দল ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি এবং সিএফএলের দল বিসি লায়ন্সের হোমভেন্যুও।

বিসি প্লেস স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ

ম্যাচ নং               তারিখ         মুখোমুখি                      সময়         

              ১৪ জুন               অস্ট্রেলিয়া-তুরস্ক              সকাল ১০টা

২৭             ১৯ জুন               কানাডা-কাতার              ভোর ৪টা

৪০            ২২ জুন               নিউজিল্যান্ড-মিসর          সকাল ৭টা

৫১            ২৪ জুন               কানাডা-সুইজারল্যান্ড       রাত ১টা

৬৪            ২৭ জুন               নিউজিল্যান্ড-বেলজিয়াম   সকাল ৯টা

৮৫            ৩ জুলাই              বি১-ই/এফ/জি/আই/জে-৩ সকাল ৯টা

৯৬            ৭ জুলাই              জয়ী ম্যাচ ৮৫-জয়ী ম্যাচ ৮৭ রাত ২টা