আমেরিকার হৃদয়ে অবস্থিত এক প্রাণবন্ত শহর কানসাস সিটি। যাকে সিটি অব ফাইন্টেনস নামেও পরিচিত এই শহর শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং খেলাধুলার উন্মাদনার জন্যও বিখ্যাত।
আর এই অঞ্চলের খেলাধুলার কেন্দ্রে আছে কানসাস সিটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে খেলা মানেই গমগমে আওয়াজ। ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ক্যানসাস সিটি চিফস ২০১৪ সালে যখন ৭৩ হাজার দর্শক ধারণক্ষমতা এই মাঠে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়াটসের মুখোমুখি হয়েছিল, তখন দর্শকদের চিৎকারের শব্দ পৌঁছে যায় ১৪২.২ ডেসিবলে। আর কোনো মাঠে এত বেশি আওয়াজ তুলতে পারেননি দর্শকেরা। এই রেকর্ডের জন্য এই মাঠে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে।
শুধু আমেরিকান ফুটবল নয়, ফুটবলের প্রতিও এই শহরের ভালোবাসা অসাধারণ। তাই একে আমেরিকার ফুটবলের রাজধানীও বলা হয়ে থাকে। এখানকার জনপ্রিয় ক্লাব স্পোর্টিং কেসি দুইবারের মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন। অন্যদিকে নারী ফুটবলেও শহরটি ইতিহাস গড়েছে। ২০২২ ন্যাশনাল উইমেন’স সকার লিগের ফাইনালিস্ট কেসি কারেন্ট ২০২৪ সালে বিশ্বের প্রথম স্টেডিয়াম উদ্বোধন করেছে যা বিশেষভাবে একটি পেশাদার নারী ফুটবল দলের জন্য নির্মিত।
মিসৌরি ও কানসাস—দুই অঙ্গরাজ্যের সীমান্ত জুড়ে বিস্তৃত এই শহর যেন সংস্কৃতি, ক্রীড়া আর আবেগের এক অনন্য মিলনস্থল। দিনে ঝর্ণার সৌন্দর্য, আর রাতে স্টেডিয়ামের গর্জন—সব মিলিয়ে কানসাস সত্যিই এক অসাধারণ শহর।
কানসাস সিটিতে ২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ
ম্যাচ নং তারিখ মুখোমুখি সময়
১৯ ১৭ জুন আর্জেন্টিনা-আলজেরিয়া সকাল ৭টা
৩৪ ২১ জুন ইকুয়েডর-কুরাসাও ভোর ৬টা
৫৮ ২৬ জুন তিউনিসিয়া-নেদারল্যান্ডস ভোর ৫টা
৬৯ ২৮ জুন আলজেরিয়া-অস্ট্রিয়া সকাল ৮টা
৮৭ ৪ জুলাই কে১–ডি/ই/আই/জে/এল–৩ সকাল ৭-৩০মি.
১০০ ১২ জুলাই ৯৫-৯৬ ম্যাচ বিজয়ী সকাল ৭টা
.gif)
.gif)
