Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
কাতার
কাতার

কাতার

প্রধান কোচ: হুলেন লোপেতেগি

ফিফা র‍্যাঙ্কিং

# ৫৫

বিশ্বকাপ অংশগ্রহণ

নিবন্ধিত খেলোয়াড়

২৬

গ্রুপ

গ্রুপ বি

দল পরিচিতি

২০২২ সালে আল বাইত স্টেডিয়ামে যখন বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বেজেছিল, তখন কাতারের সামনে প্রধান লক্ষ্য ছিল একটি সফল আয়োজন উপহার দেওয়া। স্বাগতিক হিসেবে সেই মিশন সফল হলেও মাঠের লড়াইয়ে মেরুনরা ছিল বেশ ছন্নছাড়া। তবে চার বছর পর সেই কাতার এখন এক বদলে যাওয়া শক্তির নাম। ২০২৬ বিশ্বকাপ তাই কাতারের জন্য কেবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্ব ফুটবলে নিজেদের জোরালোভাবে জানান দেওয়ার চ্যালেঞ্জ।

গত বছরের মে মাসে হুলেন লোপেতেগিকে প্রধান কোচ বানিয়ে চমক দেখায় কাতার। রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের মতো বড় মঞ্চে কাজ করা এই স্প্যানিশ কোচের অধীনে কাতার দল এখন অনেক বেশি গোছানো এবং আত্মবিশ্বাসী। লোপেতেগির অধীনেই এশিয়ান বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ গোলের জয়ে কাতার সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এটি ছিল কাতারের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাত। কারণ প্রথমবারের মতো তারা নিয়মিত বাছাইপর্ব পেরিয়ে নিজ যোগ্যতায় বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে।


কাতার দলের শক্তির মূল স্তম্ভ এখন তাদের অভিজ্ঞ খেলোয়াড়েরা। আকরাম আফিফ, আলমোয়েজ আলী এবং হাসান আল-হাইদোসরা দীর্ঘদিন ধরে এশীয় ফুটবলে আধিপত্য বজায় রেখেছেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন এড মিলসেন জুনিয়রের মতো নতুন প্রতিভারা। বিশেষ করে বুয়ালেম খুখি এবং রক্ষণভাগে পেদ্রো মিগুয়েলের মতো লড়াকু ফুটবলাররা লোপেতেগির কৌশলের ভারসাম্য বজায় রাখছেন। ঘরোয়া কাতার স্টার্স লিগে মার্কো ভেরাত্তি কিংবা ফিলিপ কুতিনহোর মতো বিশ্বসেরা তারকাদের সঙ্গে নিয়মিত খেলার অভিজ্ঞতা কাতারি ফুটবলারদের ভাবনাকে অনেকটাই বদলে দিয়েছে।


২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে কাতারকে লড়তে হবে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে। ফিফা র‍্যাঙ্কিংয়ে কাতার কিছুটা পিছিয়ে থাকলেও নতুন ফরম্যাট তাদের জন্য আশার আলো দেখাচ্ছে। গ্রুপ বি এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল গ্রুপ। এর প্রধান কারণ হলো, এই গ্রুপে টুর্নামেন্টের বড় কোনো ফেবারিট দল নেই এবং আয়োজক তিনটি দেশের মধ্যে সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ে থাকা কানাডা এই গ্রুপে রয়েছে।

৪৮ দলের এই বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। ফলে গ্রুপপর্বের তিনটি ম্যাচ থেকে অন্তত ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কাতার প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার ইতিহাস গড়তে পারে।

২০২২ সালের সেই শূন্য হাতে বিদায় এখন কাতারের জন্য কেবলই অতীত। এশিয়ান কাপের টানা দুইবারের চ্যাম্পিয়নরা এখন অনেক বেশি পরিণত। হুলেন লোপেতেগির শান্ত মেজাজ এবং নিখুঁত বিশ্লেষণ কাতারকে এমন এক দলে পরিণত করেছে, যারা যেকোনো বড় প্রতিপক্ষকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে।

২০২২ সালে তারা বিশ্বকে ‘শিখিয়েছিল’ রাজকীয় আতিথেয়তা, আর ২০২৬ সালে তাদের লক্ষ্য কেবল সবুজ গালিচায় পায়ের জাদুতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। উত্তর আমেরিকার বিচিত্র কন্ডিশনে সুইজারল্যান্ড বা কানাডার মতো প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে কাতার অনেক বেশি আত্মবিশ্বাসী। এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে নতুন গল্প লিখতে পারবে তো তারা।

দল:

গোলকিপার:
মাহমুদ আবু নাদা, শেহাব আল লিথি, মেশাল বারশাম, সালাহ জাকারিয়া

ডিফেন্ডার:
রায়ান আল আলি, আল হাশেমি আল হুসেইন, আয়ুব আল আলাওয়ি, বাসসাম আল রাওয়ি, হোমাম আল আমিন, সুলতান আল ব্রাক, বুয়ালেম খুখি, নিয়াল মেসন, লুকাস মেন্ডেস, পেদ্রো মিগেল, তারেক সালমান

মিডফিল্ডার:
কারিম বৌদিয়াফ, আহমেদ ফাতহি, জাসেম গাবের, আবদুলআজিজ হাতেম, ইসা লাই, আসিম মাদিবো, মোহাম্মদ মানাই, তাহসিন মোহাম্মদ, মোহাম্মদ ওয়াদ

ফরোয়ার্ড:
ইউসুফ আবদেলরিসাক, আকরাম আফিফ, আহমেদ আলা এলদিন, হাসান আল হায়দোস, আলমোয়েজ আলি, আহমেদ আল জানহি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুন্তারি, মুবারক শানান, সেবাস্তিয়ান সোরিয়া

 
 
 

 

স্কোয়াড তালিকা (২৬)

মাহমুদ আবুনাদা
# গোলকিপার

মাহমুদ আবুনাদা

ক্লাব:
জন্ম তারিখ:
সালাহ জাকারিয়া
# ২১গোলকিপার

সালাহ জাকারিয়া

ক্লাব:
জন্ম তারিখ:
মিশাল বারশাম
# ২২গোলকিপার

মিশাল বারশাম

ক্লাব:
জন্ম তারিখ:
পেড্রো মিগুয়েল
# সেন্টার ব্যাক

পেড্রো মিগুয়েল

ক্লাব:
জন্ম তারিখ:
লুকাস মেন্দেস
# সেন্টার ব্যাক

লুকাস মেন্দেস

ক্লাব:
জন্ম তারিখ:
ইসা লাআয়ে
# সেন্টার ব্যাক

ইসা লাআয়ে

ক্লাব:
জন্ম তারিখ:
আইয়ুব আলাউই
# ১৩সেন্টার ব্যাক

আইয়ুব আলাউই

ক্লাব:
জন্ম তারিখ:
হোমাম আল-আমিন
# ১৪সেন্টার ব্যাক

হোমাম আল-আমিন

ক্লাব:
জন্ম তারিখ:
বুয়ালেম খুখি
# ১৬সেন্টার ব্যাক

বুয়ালেম খুখি

ক্লাব:
জন্ম তারিখ:
সুলতান আল-ব্রাক
# ১৮সেন্টার ব্যাক

সুলতান আল-ব্রাক

ক্লাব:
জন্ম তারিখ:
হাশমি হুসাইন
# ২৫সেন্টার ব্যাক

হাশমি হুসাইন

ক্লাব:
জন্ম তারিখ:
জাসেম জাবের
# সেন্ট্রাল মিডফিল্ডার

জাসেম জাবের

ক্লাব:
জন্ম তারিখ:
আব্দুলআজিজ হাতেম
# সেন্ট্রাল মিডফিল্ডার

আব্দুলআজিজ হাতেম

ক্লাব:
জন্ম তারিখ:
করিম বুদিয়াফ
# ১২সেন্ট্রাল মিডফিল্ডার

করিম বুদিয়াফ

ক্লাব:
জন্ম তারিখ:
আহমেদ ফাতি
# ২০সেন্ট্রাল মিডফিল্ডার

আহমেদ ফাতি

ক্লাব:
জন্ম তারিখ:
আসিম মাদিবো
# ২৩সেন্ট্রাল মিডফিল্ডার

আসিম মাদিবো

ক্লাব:
জন্ম তারিখ:
মোহাম্মদ আল-মানাই
# ২৬সেন্ট্রাল মিডফিল্ডার

মোহাম্মদ আল-মানাই

ক্লাব:
জন্ম তারিখ:
আহমেদ আলা
# স্ট্রাইকার

আহমেদ আলা

ক্লাব:
জন্ম তারিখ:
এদমিলসন জুনিয়র
# স্ট্রাইকার

এদমিলসন জুনিয়র

ক্লাব:
জন্ম তারিখ:
মোহাম্মদ মুনতারি
# স্ট্রাইকার

মোহাম্মদ মুনতারি

ক্লাব:
জন্ম তারিখ:
হাসান আল-হাইদোস
# ১০স্ট্রাইকার

হাসান আল-হাইদোস

ক্লাব:
জন্ম তারিখ:
আকরাম আফিফ
# ১১স্ট্রাইকার

আকরাম আফিফ

ক্লাব:
জন্ম তারিখ:
ইউসেফ আব্দুলরাজাক
# ১৫স্ট্রাইকার

ইউসেফ আব্দুলরাজাক

ক্লাব:
জন্ম তারিখ:
আহমেদ আল-জানাহি
# ১৭স্ট্রাইকার

আহমেদ আল-জানাহি

ক্লাব:
জন্ম তারিখ:
আলমুইজ আলী
# ১৯স্ট্রাইকার

আলমুইজ আলী

ক্লাব:
জন্ম তারিখ:
তাহসিন মোহাম্মদ
# ২৪স্ট্রাইকার

তাহসিন মোহাম্মদ

ক্লাব:
জন্ম তারিখ:

একই গ্রুপের অন্যান্য দলগুলো