টরন্টোকে কেউ বলেন স্বপ্নের শহর, কেউ বলেন সংস্কৃতির মিলনমেলা। তবে ফুটবলপ্রেমীদের কাছে শহরটির আরেকটি পরিচয় আছে—‘দ্য সিক্স’। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলোর একটি এখন প্রস্তুত বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবকে স্বাগত জানাতে। ২০০টিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এই শহরে। টরন্টোর রাস্তায় হাঁটলেই দেখা মেলে বিশ্বের নানা সংস্কৃতির। শুধু সংস্কৃতি নয়, খেলাধুলার শহর হিসেবেও টরন্টোর খ্যাতি অনেক পুরোনো। শহরের বুকে অবস্থিত টরন্টো স্টেডিয়াম শুধু একটি মাঠ নয়, কানাডিয়ান ফুটবলের আবেগের এক বড় প্রতীকও।
এই স্টেডিয়ামের খাড়া গ্যালারি দর্শকদের দেয় অন্যরকম অভিজ্ঞতা। তবে এই মাঠের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ধরা দিয়েছিল অনেক পরে। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে জামাইকাকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল কানাডা। বিশেষ ব্যাপার হলো, এই মাঠে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হারেনি কানাডা। ফলে স্টেডিয়ামটিকে দেশটির ফুটবল সৌভাগ্যের প্রতীকও হিসেবেও মনে করেন অনেকেই।
.gif)
.gif)
