সরকারি উদ্যোগে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের সারের আকুতি শেষ হচ্ছে না। আমন, সবজিখেতসহ রবি মৌসুমের আগাম সবজি চাষে চাহিদার বিপরীতে সারের বরাদ্দ অনেক কম বলে জানা গেছে। বিপণন কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে চাপ কমানো গেলেও সারের চাহিদা কমানো যায়নি। বেশির ভাগ কেন্দ্র থেকে সার না পেয়ে অনেক কৃষক শূন্য হাতে ফিরে যাচ্ছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি, কষ্টিপাথরের টুকরা, দুটি প্রাচীন মদের খালি বোতল, একটি শঙ্খ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত বলে দাবি করা দুটি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। জব্দ করা সামগ্রীর মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।