খুলনা বিভাগ
ঢাকা
চট্টগ্রাম
খুলনা
রাজশাহী
বরিশাল
সিলেট
রংপুর
ময়মনসিংহ
মাদকাসক্ত ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার, স্ত্রী-পুত্রবধূ হেফাজতে
নড়াইলের লোহাগড়ায় বেকার ও মাদকাসক্ত ছেলের বঁটির কোপে আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছেন।


খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুলের বাবা আব্দুস সালাম শেখ ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের আশপাশে প্রকাশ্যে বিড়ি-সিগারেট বিক্রি এবং ধূমপানের অভিযোগ উঠেছে। অথচ আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। জেলা প্রশাসক সীমিত জনবলের কারণে সব জায়গায় অভিযান চালানো কঠিন বলে জানিয়েছেন।

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।












