Ajker Patrika

রোনালদোর কান্নাভেজা বিদায়, যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বেলজিয়াম

ডালাসে গতকাল ৯০ মিনিট পর্যন্ত স্পেন-পর্তুগাল শেষ ষোলোর ম্যাচ ছিল গোলশূন্য ড্র। অতিরিক্ত সময়ে যাওয়া যখন সময়ের ব্যাপার, তখনই গোল করে এগিয়ে দেন স্পেনের মিকেল মেরিনো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। বিপরীতে এই ম্যাচ হেরে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হলো সোনালি ট্রফি জিততে না পারার আক্ষেপে। শেষ ষোলো থেকে বিদায়ের পর তাঁর চোখ দিয়ে ঝরছিল পানি। এদিকে সিয়াটলে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। চলুন ছবিতে ছবিতে দেখে নিই স্পেন-পর্তুগাল, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের কিছু ঘটনা।

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০১: ০১
বিদায় পর্তুগাল। বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো। ডালাসে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পর্তুগালের বিদায়ঘণ্টা বেজে গেল শেষ ষোলোতেই। বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে না ধরতে পারার আক্ষেপ নিয়েই বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: এএফপি

স্পেন দলে উৎসব। বিপরীতে পর্তুগাল দল শোকাচ্ছন্ন। ডালাসে গতকাল শেষ ষোলোর স্পেন-পর্তুগাল ম্যাচের প্রতীকী চিত্র বলা চলে এটাকেই। ছবি: এএফপি

ডালাসে গতকাল শেষ ষোলোর স্পেন-পর্তুগাল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানো কেবলই ছিল সময়ের ব্যাপার। সে সময়ই ম্যাচের ফল বদলে যায়। পর্তুগালের রক্ষণদুর্গ ভেদ করে আলতো ছোঁয়ায় গোল করে এভাবেই উদযাপন করেন মিকেল মেরিনো। তাঁর গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ছবি: এএফপি

বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ডালাসে গত রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলোতেই থেমে যায় পর্তুগালের পথচলা। বিদায়বেলায় ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই হাত নাড়েন রোনালদো। ছবি: এএফপি

স্পেন-পর্তুগাল ম্যাচ দেখে মেক্সিকো সিটির জোকালো সেন্টারের ফ্যান জোনে আবেগপ্রবণ হয়ে পড়েন এক ভক্ত। ছবি: এএফপি

নিউইয়র্ক সিটির রকফেলার সেন্টারে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলছেন ভক্ত-সমর্থকেরা। ছবি: এএফপি

৯০ মিনিটের আগেই ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। যোগ করা সময়ের ৩ মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোমেলু লুকাকু। গোলের পর এভাবেই উদযাপন করেন তিনি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে ফিফা তুলে নেয় ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা। তাতে কোনো কাজই হয়নি। তিনি নিজেও যেমন গোল করতে পারেননি, যুক্তরাষ্ট্রও ম্যাচটা হেরে গেছে ৪-১ গোলে। ছবি: এএফপি

কানাডা, মেক্সিকোর পর যুক্তরাষ্ট্র—তিন আয়োজকের বিদায় হয়ে গেল শেষ ষোলোতেই। সিয়াটলে আজ বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে দর্শক হয়ে থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ক্যালিফোর্নিয়া রাজ্যের পাসাদেনা শহরের এক ফ্যান জোনে ভক্ত-সমর্থকদের মাথায় হাত দেওয়ার ছবিটাই হয়ে রইল প্রতীকী চিত্র। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত