Ajker Patrika

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

ডালাসে গতকাল গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে পাত্তাই দেয়নি স্পেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ২-০ গোলে জিতেছে স্প্যানিশরা। তাতে করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তো স্পেন উঠলই। এমনকি ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও গড়ল স্প্যানিশরা। ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। আর ৫৮ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো। চলুন ছবিতে ছবিতে দেখে নিই ফ্রান্স-স্পেন প্রথম সেমিফাইনালের কিছু ঘটনা।

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩: ০৮
ডালাসে গতকাল ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্পেন। তাতে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠল স্প্যানিশরা। ফরাসিদের হারানোর পর এভাবেই উদযাপন করেছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এর আগে ২০১০ বিশ্বকাপে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ছবি: এএফপি

ডালাসে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল দেখতে এসেছেন কিলিয়ান এমবাপ্পের বাবা উইলফ্রিড এমবাপ্পে। ছেলের মতো উইলফ্রিডকেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ছবি: এএফপি

হাইড্রেশন ব্রেকে গোলরক্ষক উনাই সিমনের সঙ্গে কথা বলছেন স্পেনের অধিনায়ক রদ্রি। ডালাসে গতকাল ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলে জিতেই তাঁরা মাঠ ছেড়েছেন। ছবি: এএফপি

একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। কয়েকবার চলে গেছেন অফসাইডেও। এভাবেই তাঁকে ঘিরে ধরে হতাশা। ছবি: এএফপি

দিদিয়ের দেশমের স্ত্রী ক্লদি দেশম (বাঁয়ে)  এবং লুকাস এর্নান্দেজের স্ত্রী ভিক্টোরিয়া ট্রায়ই ডালাসের গ্যালারিতে গতকাল কথা বলেছেন। ছবি: এএফপি

বিশ্বকাপ এখনো শেষ হয়নি ফ্রান্সের। শনিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ফরাসিরা। তবে টানা তিনবার বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না ফ্রান্সের। চলতি বিশ্বকাপ শেষেই ফ্রান্সের কোচের পদ ছাড়ছেন তিনি। ছবি: এএফপি

৮ গোল ও ৩ অ্যাসিস্ট করে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের তালিকায় এখনো কিলিয়ান এমবাপ্পে সবার ওপরে। তবে এবার আর ফাইনাল খেলা হচ্ছে না ফ্রান্সের। ডালাসে গতকাল সেমিতে হারের পর এভাবেই কেঁদেছেন ফরাসি অধিনায়ক। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত