Ajker Patrika

ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে পড়ে ম্যাচ জেতার অভ্যাসটা এবারের বিশ্বকাপে দারুণভাবে রপ্ত করেছে আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতে আলবিসেলেস্তেরা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। গতকাল আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে এত গোল না হলেও প্রেক্ষাপট অনেকটা এমনই। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের যখন ৫ মিনিট বাকি, তখনো ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে। তখনই লিওনেল মেসির জাদু। ৮৫ মিনিটে তাঁর অ্যাসিস্টে দুর্দান্ত গোল করেন এনসো ফের্নান্দেস। আর মেসির অ্যাসিস্টে ৯০ মিনিটের পর ২ মিনিটে লাউতারো মার্তিনেস হেডে গোল করেন। ২-১ গোলে জিতে আর্জেন্টিনা উঠে গেছে ফাইনালে। চলুন ছবিতে ছবিতে দেখে নিই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের কিছু ঘটনা।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২: ২৭
পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন আর্জেন্টিনার ভালোই জানা। আটলান্টায় গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৫৫ মিনিটে গোল হজম করলেও শেষ মুহূর্তের ম্যাজিকে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ২-১ গোলে জয়ের পর এভাবেই উদযাপন করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: এএফপি

আটলান্টায় গতকাল সেমিফাইনালে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির পোস্টার নিয়ে এসেছেন এক আর্জেন্টাইন সমর্থক। ছবি: এএফপি

পিছিয়ে থেকে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সুদূর বুয়েনস এইরেসেও। ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনার রাজধানী শহরে এভাবেই উদযাপন করেন ভক্ত-সমর্থকেরা। ছবি: এএফপি

লিওনেল মেসি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শেষ মুহূর্তে তাঁর জোড়া অ্যাসিস্টে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে ২-১ গোলে। এদিকে টুর্নামেন্টে ৬ গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন গতকাল ছিলেন নিষ্প্রভ। হারের পর মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছেন ইংল্যান্ডের দলপতি। ছবি: এএফপি

৮৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করেন এনসো ফের্নান্দেস। গোলের পর এভাবেই দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়েছেন তিনি। ছবি: এএফপি

যোগ করা সময়ে গোল দেওয়ার অভ্যাসটা দারুণভাবে রপ্ত করেছেন লাউতারো মার্তিনেস। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচের পর গতকাল ইংল্যান্ডের বিপক্ষেও করেছেন একই ঘটনার পুনরাবৃত্তি। লিওনেল মেসির অ্যাসিস্টে গোলের পর তাঁকে জড়িয়ে ধরে কেঁদেছেন লাউতারো। ছবি: এএফপি

এবারের বিশ্বকাপে জুড বেলিংহাম করেছেন ৬ গোল। তবে আটলান্টায় গতকাল সেমিফাইনালে কোনো গোলই করতে পারেননি। আর্জেন্টিনার বিপক্ষে তিনিও এক রকম নিষ্প্রভ ছিলেন। বেলিংহামের হতাশাগ্রস্ত চেহারাই হয়ে রইল ইংল্যান্ডের প্রতীকী চিত্র। ছবি: এএফপি

এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে গেল ইংল্যান্ড। আর্জেন্টিনার কাছে হারের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের সমর্থকেরা হতাশায় মুষড়ে পড়েন। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত