Ajker Patrika
ফ্রান্স
ফ্রান্স

ফ্রান্স

প্রধান কোচ: দিদিয়ের দেশম

ফিফা র‍্যাঙ্কিং

# ১

বিশ্বকাপ অংশগ্রহণ

১৭

নিবন্ধিত খেলোয়াড়

২৬

গ্রুপ

গ্রুপ আই

দল পরিচিতি

লুসাইল স্টেডিয়ামের সেই শ্বাসরুদ্ধকর রাতটি ফরাসি ফুটবলাররা হয়তো কখনোই ভুলতে পারবেন না। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় হ্যাটট্রিকের পরও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ট্রফি হাতছাড়া হওয়ার সেই ক্ষত এ এখনো রয়ে গেছে। তবে ফুটবলে হারের পর আবার ঘুরে দাঁড়ানোর গল্পটাই সবচেয়ে সুন্দর। সেই ক্ষতে প্রলেপ দিতে এবং বিশ্বজয়ের নতুন মিশন নিয়ে আবারও উত্তর আমেরিকার বিমান ধরছে ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের টিকিট তারা কেটেছে রাজকীয় ভঙ্গিতেই।

এই বিশ্বকাপের পর ফ্রান্স ফুটবলের একটা সুন্দর সময় শেষ হতে চলেছে। দীর্ঘ ১৪ বছর ধরে দলের কোচের দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের এটাই শেষ অ্যাসাইনমেন্ট। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ট্রফি জেতা আর ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয়—ফ্রান্সের ফুটবল ইতিহাসের বড় বড় সাফল্যে এই একটি নাম জড়িয়ে আছে। খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতা মাত্র তিনজন মানুষের একজন তিনি। তাঁর সামনে এবার সুযোগ এক নতুন ইতিহাস গড়ার সুযোগ। প্রথম কোচ হিসেবে টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলার মুখে দাঁড়িয়ে আছেন ৫৭ বছর বয়সী কোচ।


বাছাইপর্বের পথটা অবশ্য ফ্রান্সের জন্য খুব একটা মসৃণ ছিল না শুরুর দিকে। অক্টোবরে আইসল্যান্ডের বিপক্ষে এক হতাশাজনক ড্রয়ের পর কিছুটা শঙ্কা জেগেছিল। তবে ফরাসিরা ফিনিক্স পাখির মতো ডানা মেলতে জানে। নভেম্বরে প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে তারা নিশ্চিত করে বিশ্বকাপের মূল পর্ব। আর এই জয়ের নায়ক ছিলেন ফরাসি ফুটবলের বর্তমান রাজপুত্র কিলিয়ান এমবাপ্পে। পুরো বাছাইপর্বে অপরাজিত থাকা ফরাসিদের আক্রমণভাগ যেমন ১৬ গোল করে ছিল ধারালো, তেমনি রক্ষণভাগ মাত্র ৪ গোল হজম করে ছিল ইস্পাতকঠিন।


স্কোয়াডের গভীরতাই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি। দেশমের প্রিয় ৪-২-৩-১ ফরমেশনে প্রতিটি পজিশনের জন্যই বিশ্বমানের একাধিক বিকল্প তৈরি। আক্রমণভাগে এমবাপ্পের পেছনে মাইকেল ওলিসে যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি দুই প্রান্তে খেলার জন্য আছেন ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলার মতো তারকারা। রক্ষণভাগ সাজাতে গিয়েও দেশমকে পড়তে হয় মধুর সমস্যায়। তা প্রমাণ করে, এই দলের বিকল্প শক্তির গভীরতা কতটা অতল।

আমেরিকার মাটিতে এবারের বিশ্বকাপ ফ্রান্সের জন্য পুরোনো এক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৪ সালে আমেরিকার বিশ্বকাপে যাওয়ার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের এক ভুলে বাদ পড়েছিল ফ্রান্সের নামিদামি দলটি। দীর্ঘ ৩২ বছর পর সেই আমেরিকার মাটিতেই আবার যাচ্ছে ফরাসিরা। তবে এবার তারা যাচ্ছে শিরোপার বড় দাবিদার হয়ে, র‍্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে। কোচের বিদায়ে ফ্রান্স কি পারবে নতুন কোনো ইতিহাস লিখতে?

 

স্কোয়াড তালিকা (২৬)

ব্রিস সাম্বা
# গোলকিপার

ব্রিস সাম্বা

ক্লাব:
জন্ম তারিখ:
মাইক ম্যানিয়াঁ
# ১৬গোলকিপার

মাইক ম্যানিয়াঁ

ক্লাব:
জন্ম তারিখ:
রবিন রিসার
# ২৩গোলকিপার

রবিন রিসার

ক্লাব:
জন্ম তারিখ:
মালো গুস্তো
# সেন্টার ব্যাক

মালো গুস্তো

ক্লাব:
জন্ম তারিখ:
লুকা দিনিয়ে
# সেন্টার ব্যাক

লুকা দিনিয়ে

ক্লাব:
জন্ম তারিখ:
দায়ো উপামেকানো
# সেন্টার ব্যাক

দায়ো উপামেকানো

ক্লাব:
জন্ম তারিখ:
জুল কুন্দে
# সেন্টার ব্যাক

জুল কুন্দে

ক্লাব:
জন্ম তারিখ:
ইব্রাহিমা কোনাতে
# ১৫সেন্টার ব্যাক

ইব্রাহিমা কোনাতে

ক্লাব:
জন্ম তারিখ:
উইলিয়াম সালিবা
# ১৭সেন্টার ব্যাক

উইলিয়াম সালিবা

ক্লাব:
জন্ম তারিখ:
তেও এরনান্দেস
# ১৯সেন্টার ব্যাক

তেও এরনান্দেস

ক্লাব:
জন্ম তারিখ:
লুকাস এরনান্দেস
# ২১সেন্টার ব্যাক

লুকাস এরনান্দেস

ক্লাব:
জন্ম তারিখ:
মাক্সঁস লাক্রোয়া
# ২৬সেন্টার ব্যাক

মাক্সঁস লাক্রোয়া

ক্লাব:
জন্ম তারিখ:
মানু কোনে
# সেন্ট্রাল মিডফিল্ডার

মানু কোনে

ক্লাব:
জন্ম তারিখ:
অরেলিয়েন চুয়ামেনি
# সেন্ট্রাল মিডফিল্ডার

অরেলিয়েন চুয়ামেনি

ক্লাব:
জন্ম তারিখ:
এনগোলো কান্তে
# ১৩সেন্ট্রাল মিডফিল্ডার

এনগোলো কান্তে

ক্লাব:
জন্ম তারিখ:
আদ্রিয়েন রাবিও
# ১৪সেন্ট্রাল মিডফিল্ডার

আদ্রিয়েন রাবিও

ক্লাব:
জন্ম তারিখ:
ওয়ারেন জাইর-এমেরি
# ১৮সেন্ট্রাল মিডফিল্ডার

ওয়ারেন জাইর-এমেরি

ক্লাব:
জন্ম তারিখ:
মার্কুস থুরাম
# স্ট্রাইকার

মার্কুস থুরাম

ক্লাব:
জন্ম তারিখ:
মাইকেল ওলিসে
# ১১স্ট্রাইকার

মাইকেল ওলিসে

ক্লাব:
জন্ম তারিখ:
ব্রাডলি বারকোলা
# ১২স্ট্রাইকার

ব্রাডলি বারকোলা

ক্লাব:
জন্ম তারিখ:
দেজিরে দুয়ে
# ২০স্ট্রাইকার

দেজিরে দুয়ে

ক্লাব:
জন্ম তারিখ:
জঁ-ফিলিপ মাতেতা
# ২২স্ট্রাইকার

জঁ-ফিলিপ মাতেতা

ক্লাব:
জন্ম তারিখ:
রাইয়ান শেরকি
# ২৪স্ট্রাইকার

রাইয়ান শেরকি

ক্লাব:
জন্ম তারিখ:
মাগনেস আক্লিউশ
# ২৫স্ট্রাইকার

মাগনেস আক্লিউশ

ক্লাব:
জন্ম তারিখ:
উসমান দেম্বেলে
# সেন্টার ফরোয়ার্ড

উসমান দেম্বেলে

ক্লাব:
পিএসজি
জন্ম তারিখ:
১৫ মে ১৯৯৭
কিলিয়ান এমবাপ্পে
# ১০সেন্টার ফরোয়ার্ড

কিলিয়ান এমবাপ্পে

ক্লাব:
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ:
২০ ডিসেম্বর ১৯৯৮

একই গ্রুপের অন্যান্য দলগুলো