Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
নিউজার্সি স্টেডিয়াম

নিউজার্সি স্টেডিয়াম

পূর্ব রাদারফোর্ড, নিউজার্সি, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র

ধারণক্ষমতা: ৮২৫০০

এই ভেন্যুর ম্যাচসমূহ (8)

ভেন্যু পরিচিতি

স্বপ্নের শহর নিউইয়র্ক সিটি আর প্রাণচঞ্চল নিউজার্সি—দুই ভিন্ন পরিচয়ের এই অঞ্চল যেন একসঙ্গে গড়ে তুলেছে ক্রীড়া আর বিনোদনের এক বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের হৃদয়ে দাঁড়িয়ে আছে মেটলাইফ স্টেডিয়াম, যাঁকে অনেকে ভালোবেসে বলে ‘দ্য বিগ অ্যাপল’ কিংবা ‘দ্য গার্ডেন স্টেট স্টেডিয়াম’ নামে। ২০১০ সালে চালু হওয়ার পর এই স্টেডিয়াম শুধু একটি খেলার মাঠ নয়, বরং ইতিহাস গড়ার মঞ্চে পরিণত হয়েছে। আশি হাজারেরও বেশি দর্শক ধারণক্ষমতার বিশাল এই ভেন্যুতে একের পর এক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। সুপার বোল XLVIII থেকে শুরু করে রেসলম্যানিয়া ২৯ এবং ৩৫-এর মতো মহাযজ্ঞের সাক্ষী এই মাঠের ঘাস। ২০১৬ সালে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে এই মাঠেই শিরোপা জিতেছিল চিলি। এই মাঠেই হবে এবারের বিশ্বকাপের ফাইনাল। অবশ্য বিশ্বকাপের সঙ্গে এই অঞ্চলের নাম আগে থেকেই জড়িত। ১৯৯৪ ফিফা বিশ্বকাপের ম্যাচ হয়েছিল এখানকার পুরনো জায়ান্টস স্টেডিয়ামে।

শুধু ফুটবল বা আমেরিকান ফুটবল নয়, পুরো অঞ্চলটাই যেন ক্রীড়ার এক মহারাজ্য। আশেপাশে রয়েছে ম্যাডিসন স্কয়ার গার্ডেন, বেসবলপ্রেমীদের স্বপ্নপুরী ইয়াঙ্কি স্টেডিয়াম ও সিটি ফিল্ড, রেড বুল অ্যারেনা ও প্রুডেন্সিয়াল সেন্টার। আছে বিলি জিন কিং ন্যাশন্যাল স্টেডিযামম টেনিস সেন্টার, যখানে বছরে বছরে তৈরি হয় নতুন নতুন গল্প।

নিউজার্সিতে ২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ

ম্যাচ নং       তারিখ                 মুখোমুখি              সময়

              ১৪ জুন               ব্রাজিল-মরক্কো       ভোর ৪টা    

১৭             ১৬ জুন               ফ্রান্স-সেনেগাল      রাত ১টা

৪১             ২৩ জুন               নরওয়ে-সেনেগাল   সকাল ৬টা

৫৬            ২৫ জুন               ইকুয়েডর-জার্মানি   রাত ২টা

৬৭            ২৭ জুন               পানামা-ইংল্যান্ড        রাত ৩টা

৭৭             ৩০ জুন              আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩    রাত ৩টা

৯১            ৫ জুলাই              ৭৬-৭৮ ম্যাচ বিজয়ী                        রাত ২টা

১০৪          ১৯ জুলাই            ফাইনাল                      রাত ১টা