
বিশ্বের সেরা স্ট্রিট ফুড সিটির খেতাব জিতেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ১০ পয়েন্টের মধ্যে ৭ দশমিক ২ স্কোর করে সবাইকে চমকে দিয়েছে এই শহরটি। ফ্যাশন ও অভিজাত ক্যাফে কালচারের জন্য পরিচিত হলেও প্যারিসে প্রায় ৪০১টি পথ খাবারের দোকান রয়েছে। এর মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশ বিক্রেতার রেটিং ফোর স্টারের ওপর...

ফারিকল হলো নরওয়ের জাতীয় খাবার। এই খাবার বিশেষ করে দেশটির সাপ্তাহিক ছুটির দিন রোববারে রাতের খাবার হিসেবে ভীষণ জনপ্রিয়। এটি মূলত ভেড়া বা খাসির মাংস ও বাঁধাকপি দিয়ে তৈরি একটি সুস্বাদু স্টু জাতীয় খাবার। দেশটিতে সাধারণত শরৎকালে এই খাবার বেশি খাওয়া হয়। প্রতিবছরের সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার...

বর্ষাকালে খিচুড়ি বেশ উপভোগ্য খাবার হয়ে ওঠে। কিন্তু খেয়াল করেছেন কি, এই ঋতুতে অনেক সময় খিচুড়ি খেতে হয় অনেকটা বাধ্য হয়ে। ঝুম বৃষ্টিতে বাজারঘাট ঠিকমতো বসে না। ফলে অন্য সময়ের মতো প্রচুর শাকসবজি ও অন্যান্য উপকরণ কম পাওয়া যায়। ফলে বর্ষার খিচুড়ি সব সময় শুধু আয়েশ করে খাওয়ার বিষয় নয়।

বর্ষার ঝুম বৃষ্টি মনে প্রশান্তি আনে। তবে এই ঋতুতে স্যাঁতসেঁতে আবহাওয়া এবং পানিবাহিত নানা জীবাণুর কারণে রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউনিটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সুস্থ থাকতে এই সময়ে ডায়েটে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান রাখা জরুরি।