Empty
সরকারি

সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারির ফল প্রকাশ
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ৯ম গ্রেডভুক্ত ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পরীক্ষায় মোট ৩৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

‘ডেমোনেস্ট্রেটর’ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭ জন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের ‘ডেমোনেস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং)’ (১০ম গ্রেড) পদের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮৭ জন প্রার্থী সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

৫৫ জনকে নেবে কর অঞ্চল-১৭, ঢাকা
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরির পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জন নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর রাজস্ব খাতভুক্ত ১১ হতে ২০তম (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) গ্রেডের বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।









