Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
মন্তেরে

মন্তেরে

গুয়াদালুপে, নুয়েভো লিওন, মেক্সিকো

ধারণক্ষমতা: ৫৩,৫০০

এই ভেন্যুর ম্যাচসমূহ (4)

ভেন্যু পরিচিতি

মেক্সিকোর উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র মন্তেরে, যার আরেক নাম ‘সুলতান অব দ্য নর্থ’। শিল্প, ব্যবসা আর আধুনিক নগরজীবনের জন্য পরিচিত এই শহর এখন ক্রীড়াঙ্গনেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম অঞ্চলে থাকা মন্তেরে গত এক দশকে একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রীড়ামঞ্চে নিজেদের পরিচিতি বাড়িয়েছে। ২০১৬ সালে এখানে হয়েছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কারাতেদো শিতোরিয়ো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। একই বছর অনূর্ধ্ব-২৩ বেসবল বিশ্বকাপ উপলক্ষে ৬০ হাজারের বেশি দর্শক ও পর্যটকের সমাগম ঘটে শহরটিতে।

মন্তেরের সবচেয়ে বড় গর্ব নিঃসন্দেহে এস্তাদিো মন্তেরে। গুয়াদালুপে অবস্থিত ৫৩ হাজার ৫০০ দর্শকধারণক্ষমতার এই আধুনিক স্টেডিয়াম চালু হয় ২০১৫ সালে। অত্যাধুনিক অবকাঠামো, কমপ্যাক্ট জ্বালানি ব্যবস্থা এবং স্বল্প-ভোল্টেজ প্রযুক্তির কারণে এটি পরিবেশবান্ধব স্টেডিয়াম হিসেবেও পরিচিত।

স্টেডিয়ামটি উদ্বোধনের পর আমেরিকা মহাদেশের প্রথম ভেন্যু হিসেবে এলইইডি (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভাইরনমেন্টাল ডিজাইন) সিলভার সার্টিফিকেশন অর্জন করে। ফলে এটি শুধু ফুটবল স্টেডিয়াম নয়, আধুনিক স্থাপত্য ও পরিবেশবান্ধব প্রযুক্তিরও এক অনন্য উদাহরণ। মেক্সিকান ক্লাব সিএফ মন্তেরের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে এই স্টেডিয়াম। লিগা এমএক্স মৌসুমজুড়ে সমর্থকদের উন্মাদনায় মুখর থাকে পুরো ভেন্যু।

শুধু খেলাধুলা নয়, বিনোদন জগতেও স্টেডিয়ামটির জনপ্রিয়তা কম নয়। উদ্বোধনের পর প্রথম দশকেই এখানে পারফর্ম করেছেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে এবং ব্যাড বান্নি এবং জাস্টিন বিবারের মতো বিশ্বনন্দিত সংগীতশিল্পীরা।

বিশ্ব ফুটবলের বড় মঞ্চ সামনে রেখে মনতেরে এখন প্রস্তুত নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। আধুনিক অবকাঠামো, ক্রীড়াপ্রেমী মানুষ আর আন্তর্জাতিক আয়োজনের অভিজ্ঞতা—সব মিলিয়ে এই শহর হয়ে উঠছে উত্তর আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল গন্তব্য।

 

২০২৬ বিশ্বকাপের যত ম্যাচ মন্তেরে স্টেডিয়ামমে

ম্যাচ নং           তারিখ              মুখোমুখি                                 সময়

১২                   ১৫ জুন                       সুইডেন-তিউনিসিয়া               সকাল ৮টা

৩৬                  ২১ জুন                        তিউনিসিয়া-জাপান                সকাল ১০টা

৫৪                   ২৫ জুন           দ. কোরিয়া-দ. আফ্রিকা                     সকাল ৭টা

৭৫                   ৩০ জুন           এফ১–সি২                               সকাল ৭টা