ফুটবল ও আমেরিকান ফুটবলের এক ঐতিহাসিক মিলনস্থল বলা যায় বোস্টন স্টেডিয়ামকে। ২০০২ সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামটি মেজর লিগ সকালের (এমএলএস) দল নিউ ইংল্যান্ড রেভোলিউশন এবং ন্যাশনাল ফুটবল লিগের ( এনএফএল) দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ঘরের মাঠ। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে স্টেডিয়ামটিতে বড় ধরনের সংস্কার হয়েছে। নতুন রূপে এটি আত্মপ্রকাশ করেছে। এই মাঠেই দেখা যাবে আমেরিকার বৃহত্তম আউটডোর হাই-ডেফিনিশন ভিডিও বোর্ড, যার আয়তন প্রায় ২২,০০০ বর্গফুট। শুধু তাই নয়, অতিথিদের জন্য থাকছে ৫০,০০০ বর্গফুটের কাঁচঘেরা আধুনিক হসপিটালিটি স্পেস এবং স্টেডিয়ামের প্রতিটি স্তরের মধ্যে চলাচলের জন্য ৩৬০-ডিগ্রি কানেক্টিভিটি।
বোস্টন স্টেডিয়ামের ফুটবল ইতিহাস বেশ সমৃদ্ধ। এখানে অতীতে ২০০৩ সালের ফিফা মহিলা বিশ্বকাপ, কোপা আমেরিকার শতবর্ষী আসর, কনকাকাফ গোল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার পাশাপাশি বড় বড় কনসার্টের ভেন্যু হিসেবেও এর খ্যাতি বিশ্বজুড়ে।
বোস্টন স্টেডিয়ামে যত ম্যাচ
ম্যাচ নং তারিখ মুখোমুখি সময়
৫ ১৪ জুন হাইতি-স্কটল্যান্ড সকাল ৭টা
১৮ ১৭ জুন ইরাক-নরওয়ে ভোর ৪টা
৩০ ২০ জুন স্কটল্যান্ড-মরক্কো ভোর ৪টা
৪৫ ২৩ জুন ইংল্যান্ড-ঘানা রাত ২টা
৬১ ২৬ জুন নরওয়ে-ফ্রান্স রাত ১টা
৭৪ ২৯ জুন ই১–এ/বি/সি/ডি/এফ–৩ রাত ২-৩০মি.
৯৭ ৯ জুলাই ৮৯-৯০ ম্যাচ বিজয়ী রাত ২টা
.gif)
.gif)
