Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
সিয়াটল স্টেডিয়াম

সিয়াটল স্টেডিয়াম

ওয়াশিংটন

ধারণক্ষমতা: ৬৯ হাজার

এই ভেন্যুর ম্যাচসমূহ (6)

ভেন্যু পরিচিতি

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত সিয়াটল। যার আরেক নাম এমেরাল্ড সিটি। সবুজে ঘেরা পাহাড়, ঝকঝকে লেক আর আধুনিকতার মিশেলে যেন প্রকৃতি আর মানুষের এক অপূর্ব বন্ধন।

এই শহর শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং ক্রীড়া জগতেও এর সুনাম বিশ্বজোড়া। ২০২৩ এমএলবি অলস্টার গেম, ২০২৪ এনএইচএল উইন্টার ক্লাসিক আয়োজনের মাধ্যমে সিয়াটল প্রমাণ করেছে—বড় মাপের ইভেন্ট পরিচালনায় তারা একেবারেই দক্ষ। শহরের মানুষজনও খেলাধুলার প্রতি ভীষণ আবেগপ্রবণ, যা প্রতিটি ম্যাচকে উৎসবে পরিণত করে। এবার এখানে হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ম্যাচ।

সিয়াটলের প্রাণকেন্দ্রে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সব স্টেডিয়াম, যেগুলো হোটেল, কনভেনশন সেন্টার এবং পাবলিক ট্রান্সপোর্টের কাছাকাছি হওয়ায় দর্শক ও খেলোয়াড়দের জন্য খুবই সুবিধাজনক। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সিয়াটল স্টেডিয়াম।

২০০২ সালে নির্মিত এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৬৯,০০০। এর অদ্ভুত ঘোড়ার নালের মতো আকৃতি আর খোলা উত্তর দিক থেকে দেখা যায় সিয়াটলের স্কাইলাইনের মনোমুগ্ধকর দৃশ্য। এই স্টেডিয়াম শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এর গর্জন করা দর্শকদের জন্যও বিখ্যাত। গিনেস বুক অব রেকর্ডসে এটি দুই বার ‘সবচেয়ে জোরে আওয়াজ করা আউটডোর স্টেডিয়াম’ হিসেবে জায়গা করে নিয়েছে।

এই স্টেডিয়ামে যত ম্যাচ

ম্যাচ নং       তারিখ                 মুখোমুখি              সময়

১৬            ১৫ জুন               বেলজিয়াম-মিসর    রাত ১টা

৩২            ১৯ জুন               যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া    রাত ১টা

৫২            ২৪ জুন                বসনিয়া-কাতার      রাত ১টা

৬৩            ২৭ জুন               মিসর-ইরান          সকাল ৯টা  

৮২            ১ জুলাই              জি১–এ/ই/এইচ/আই/জে–৩       রাত ২টা

৯৪            ৬ জুলাই              ৮১-৮২ ম্যাচ বিজয়ী        সকাল ৬টা