Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া

প্রধান কোচ: জলাতকো দালিচ

ফিফা র‍্যাঙ্কিং

# ১১

বিশ্বকাপ অংশগ্রহণ

নিবন্ধিত খেলোয়াড়

২৬

গ্রুপ

গ্রুপ এল

দল পরিচিতি

ইউরো ২০২৪-এর গ্রুপপর্ব থেকে ছিটকে পড়া, মাঝমাঠের অন্যতম স্তম্ভ মার্সেলো ব্রোজোভিচের অবসর—সব মিলিয়ে মনে করা হচ্ছিল, বলকানের পরাশক্তি ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের বুঝি এখানেই শেষ। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে কোচ জলাতকো দালিচ ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন সেই পুরোনো মুখগুলোর ওপর ভরসা রেখেই। ইউরোপীয় ফুটবলের তথাকথিত ‘ড্যাডস আর্মি’ (বুড়োদের দল) হিসেবে পরিচিত ক্রোয়েশিয়া আরও একবার বিশ্বমঞ্চে সামর্থ্য জানান দিতে সম্পূর্ণ প্রস্তুত।

বাছাইপর্বে গ্রুপ ‘এল’-এর শীর্ষে থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে ক্রোয়েশিয়া। পুরো টুর্নামেন্টে তারা অপরাজিত ছিল, যেখানে আট ম্যাচের সাতটিতেই জয় আর একটিতে ড্র। প্রতিপক্ষের জালে ২৬ গোল দেওয়ার বিপরীতে গোল হজম করেছে মাত্র ৪টি। অবশ্য চেক প্রজাতন্ত্র, মন্টেনেগ্রো কিংবা ফ্যারো আইল্যান্ডসের মতো দলগুলো বলকানদের সামনে তেমন কোনো শক্ত প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।


পুরো বাছাইপর্বে ক্রোয়েশিয়ার আক্রমণভাগ সামলেছেন অভিজ্ঞরাই, যার প্রমাণ মেলে গোলদাতাদের তালিকায়। দলের হয়ে সর্বোচ্চ ৬ গোল এসেছে ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের পা থেকে, আর ইভান পেরিসিচ করেছেন ৪ গোল।


ক্রোয়েশিয়ার খেলার মূল ব্যাকরণই হলো বলের দখল রেখে ম্যাচের গতি ঠিক করা। মাঠজুড়ে অতিরিক্ত দৌড়াদৌড়ির চেয়ে নিখুঁত পাসিং ফুটবলেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ তারা। আর এই কৌশলের কেন্দ্রবিন্দুতে আছেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচ। এসি মিলানের এই মিডফিল্ডার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নামার অপেক্ষায় আছেন। বর্তমানে দেশের হয়ে ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মদরিচের সামনে বিশ্বকাপেই ২০০ ম্যাচের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। গত অক্টোবরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচেও ক্রোয়েশিয়ার উপরিভাগের ছয় খেলোয়াড়ের মধ্যে চারজনেরই বয়স ছিল ৩৪ বছরের ওপরে। মদরিচ ছাড়া ইভান পেরিসিচ ও আনতে বুদেমির সেই বয়স্ক ফুটবলারদের অন্যতম। এ ছাড়া মাঝমাঠে ৩২ বছর বয়সী মাতেও কোভাচিচ ফিট থাকলে শুরুর একাদশে থাকা নিশ্চিত।

তবে কেবল অভিজ্ঞদের ওপরই অন্ধ ভরসা রাখছেন না দালিচ। ২২ বছর বয়সী দুই প্রতিভাবান মিডফিল্ডার পেতার সুসিচ ও মার্টিন বাতুরিনাকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বলকানরা। পাশাপাশি রক্ষণভাগ নিশ্ছিদ্র করতে দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী তরুণ ও সম্ভাবনাময় সেন্টারব্যাক লুকা ভুশকোভিচ।

১৯৯২ সালে ফিফার পূর্ণ সদস্যপদ পাওয়ার পর গত আট বিশ্বকাপের সাতটিতেই অংশ নিয়েছে ৪০ লাখের কম জনসংখ্যার এই ছোট দেশটি। এর মধ্যে একবার রানার্সআপ (২০১৮) এবং দুবার (১৯৯৮ ও ২০২২) তৃতীয় হয়েছে তারা। ১৭ জুন ডালাস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়া। গ্রুপপর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। এবার আর আন্ডারডগ নয় তারা।

দল

গোলকিপার:

ডোমিনিক লিভাকোভিচ, ডোমিনিক কোটারস্কি, ইভর পান্দুর

ডিফেন্ডার:

ইয়োসকো ভার্দিওল, দুএ ক্যালেতা-কার, জোসিপ শুতালো, জোসিপ স্তানিশিচ, মারিন পোনগ্রাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ

মিডফিল্ডার:

লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, তোনি ফ্রুক

ফরোয়ার্ড:

ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আনে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ

স্কোয়াড তালিকা (২৬)

ডোমিনিক লিভাকোভিচ
# গোলকিপার

ডোমিনিক লিভাকোভিচ

ক্লাব:
জন্ম তারিখ:
ইভর পান্দুর
# ১২গোলকিপার

ইভর পান্দুর

ক্লাব:
জন্ম তারিখ:
ডোমিনিক কোটারস্কি
# ২৩গোলকিপার

ডোমিনিক কোটারস্কি

ক্লাব:
জন্ম তারিখ:
জোসিপ স্তানিশিচ
# সেন্টার ব্যাক

জোসিপ স্তানিশিচ

ক্লাব:
জন্ম তারিখ:
মারিন পোনগ্রাচিচ
# সেন্টার ব্যাক

মারিন পোনগ্রাচিচ

ক্লাব:
জন্ম তারিখ:
ইয়োসকো ভার্দিওল
# সেন্টার ব্যাক

ইয়োসকো ভার্দিওল

ক্লাব:
জন্ম তারিখ:
দুএ ক্যালেতা-কার
# সেন্টার ব্যাক

দুএ ক্যালেতা-কার

ক্লাব:
জন্ম তারিখ:
জোসিপ শুতালো
# সেন্টার ব্যাক

জোসিপ শুতালো

ক্লাব:
জন্ম তারিখ:
লুকা ভুশকোভিচ
# ২২সেন্টার ব্যাক

লুকা ভুশকোভিচ

ক্লাব:
জন্ম তারিখ:
মার্টিন এরলিচ
# ২৫সেন্টার ব্যাক

মার্টিন এরলিচ

ক্লাব:
জন্ম তারিখ:
নিকোলা মোরো
# সেন্ট্রাল মিডফিল্ডার

নিকোলা মোরো

ক্লাব:
জন্ম তারিখ:
মাতেও কোভাচিচ
# সেন্ট্রাল মিডফিল্ডার

মাতেও কোভাচিচ

ক্লাব:
জন্ম তারিখ:
লুকা মদরিচ
# ১০সেন্ট্রাল মিডফিল্ডার

লুকা মদরিচ

ক্লাব:
জন্ম তারিখ:
নিকোলা ভ্লাশিচ
# ১৩সেন্ট্রাল মিডফিল্ডার

নিকোলা ভ্লাশিচ

ক্লাব:
জন্ম তারিখ:
মারিও পাসালিচ
# ১৫সেন্ট্রাল মিডফিল্ডার

মারিও পাসালিচ

ক্লাব:
জন্ম তারিখ:
মার্টিন বাতুরিনা
# ১৬সেন্ট্রাল মিডফিল্ডার

মার্টিন বাতুরিনা

ক্লাব:
জন্ম তারিখ:
পেতার সুচিচ
# ১৭সেন্ট্রাল মিডফিল্ডার

পেতার সুচিচ

ক্লাব:
জন্ম তারিখ:
ক্রিস্তিয়ান ইয়াকিচ
# ১৮সেন্ট্রাল মিডফিল্ডার

ক্রিস্তিয়ান ইয়াকিচ

ক্লাব:
জন্ম তারিখ:
তোনি ফ্রুক
# ১৯সেন্ট্রাল মিডফিল্ডার

তোনি ফ্রুক

ক্লাব:
জন্ম তারিখ:
লুকা সুচিচ
# ২১সেন্ট্রাল মিডফিল্ডার

লুকা সুচিচ

ক্লাব:
জন্ম তারিখ:
আন্দ্রেই ক্রামারিচ
# স্ট্রাইকার

আন্দ্রেই ক্রামারিচ

ক্লাব:
জন্ম তারিখ:
আন্তে বুদিমির
# ১১স্ট্রাইকার

আন্তে বুদিমির

ক্লাব:
জন্ম তারিখ:
ইভান পেরিসিচ
# ১৪স্ট্রাইকার

ইভান পেরিসিচ

ক্লাব:
জন্ম তারিখ:
ইগর মাতানোভিচ
# ২০স্ট্রাইকার

ইগর মাতানোভিচ

ক্লাব:
জন্ম তারিখ:
মার্কো পাসালিচ
# ২৪স্ট্রাইকার

মার্কো পাসালিচ

ক্লাব:
জন্ম তারিখ:
পেতার মুসা
# ২৬স্ট্রাইকার

পেতার মুসা

ক্লাব:
জন্ম তারিখ:

একই গ্রুপের অন্যান্য দলগুলো