গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় একটি কারখানার কার্টনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে আট ইউনিট। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমি
১৭ লাখ টাকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে রুমি বলেন, ‘প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমি কোথায় ১৭ লাখ টাকা নিয়ে গেছি, সেটি সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করা হোক। মাদ্রাসায় এত টাকা কীভাবে রাখা হয়, সেই বিষয়টিও পরিষ্কার হওয়া দরকার। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হোক।’

গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি আবাসিক কওমি মাদ্রাসার আট বছর বয়সী এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানি, জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ শুক্রবার সকালে বোর্ডঘর এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।












