ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত দলের হামলায় চার বন্ধু আহত হয়েছেন। এ সময় তাঁদের একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তালপল্লি এলাকায় এ ঘটনা ঘটে।


ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি। আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ।

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রহনপুর পৌরসভার সাবেক মেয়রসহ ৭৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় সরকারি গাড়ির প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি যানবাহন থেকে ১৬৪ বস্তা ডিএপি ও পটাশ সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব সার জব্দ করা হয়।












