ব্যানারে নেই জিয়ার ছবি, বক্তব্যে বঙ্গবন্ধু: সপ্তাহ পর সেই ডিসিকে প্রত্যাহার
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ও জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্কের আট দিনের মাথায় এ পরিবর্তন আনা হলো।


প্রেমিকার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত, ভিডিও কলে রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্মহত্যা
চার বছরের প্রেমের সম্পর্কে ভাঙন এবং প্রেমিকার অন্যত্র বিয়ের প্রস্তুতির খবর মেনে নিতে না পেরে মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামের এক প্রবাসী যুবক। পরিবারের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে শামীমের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন তাঁর প্রেমিকা।

গোয়াল-রান্নাঘর ও খড়ের গাদায়ও লুকানো ছিল সার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া এলাকায় গুদামের পাশাপাশি বিভিন্ন বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও খড়ের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ সার। যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত এক হাজার বস্তার বেশি সার উদ্ধার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৭টি গ্যাস সিলিন্ডারও।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় মো. বকুল (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে।











