Ajker Patrika

খুলনায় অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুলনায় অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার
প্রতীকী ছবি

খুলনায় আবারও অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি তাজা গুলি ও ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন বরিশাল আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গ্রেপ্তার দুজন হলেন যশোর জেলার বেনাপোল বন্দরের ঘিবা এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. মোর্শেদ আলী ও বরিশাল কোতোয়ালি থানা এলাকার কাশেমপুরের বাসিন্দা রুস্তুম আলীর ছেলে কাজী কবির আহমেদ।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খুলনা সোনাডাঙ্গা থানাধীন মেডিকেল কলেজ মাদ্রাসা রোডের রাবেয়া ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন গ্রেপ্তার ওই দুজন। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি নুর আলমের নেতৃত্বে একটি দল সোনাডাঙ্গা থানা-পুলিশের সহায়তায় ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁরা ঘরে থাকা ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি তাজা গুলি ও তাঁদের কাছে থাকা পৌনে ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, কবির আহমেদ বরিশাল জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জাড়িত। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

অভিজ্ঞতা ছাড়াই ইবনে সিনায় চাকরি, এইচএসসি পাসে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত