দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮
জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বস্তুসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়
জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা ৭০ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বহির্বিশ্বে বর্তমান বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট












