মেহেরপুরের গাংনীতে দুটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণস্থলের ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় রয়েছে।


মাস পেরিয়ে বছর যায়, বছর পেরিয়ে যুগ। সরকার আসে, সরকার যায়—তবুও আলোর মুখ দেখে না মেহেরপুরের সদর উপজেলার হিতিমপাড়া ও গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ভৈরব নদের ওপর সেতু। বছরের পর বছর বাঁশের সাঁকোই দুই উপজেলার মানুষের পারাপারের একমাত্র ভরসা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মামুন আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান, বাড়িতে চুরি হয়েছে।

স্থানীয়রা জানান, মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই মুখপোড়া হনুমানের আনাগোনা দেখা যায়। কোনো বড় গাছ পেলে সেখানে অবস্থান নেয় তারা। ক্ষুধার্ত হলে বাড়ির ছাদ, প্রাচীর কিংবা দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। মাঠে খাবার না পেলে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রাও আগ্রহ নিয়ে তাদের খাবার দেন।