খুলনায় নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ ঘটনায় মোটরসাইকেলচালক আটক
খুলনা নগর ভবনে (খুলনা সিটি করপোরেশন–কেসিসি ভবন) পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী অপি অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।


খুলনায় ইজিবাইকচালককে হত্যায় ‘আরমান বাহিনী’র হোসেন ঢালী গ্রেপ্তার
খুলনার দৌলতপুরে ইজিবাইকচালক মনিরুল ইসলাম রনি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ‘আরমান বাহিনী’র সক্রিয় সদস্য হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ ও ১২-এর যৌথ অভিযানিক দল। আজ সোমবার সন্ধ্যায় জেলার উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খুবির সমাবর্তনের নিবন্ধনের সময় বৃদ্ধি ২১ নভেম্বর পর্যন্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে। আজ সোমবার খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা, জড়িতদের শনাক্ত করেছে পুলিশ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় নাশকতার মামলা হয়েছে। আজ সোমবার রাতে কেসিসির নিরাপত্তা শাখার সুপার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











