রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩
নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক অভিযানে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ ও ২০ অক্টোবর এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।


নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান
নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডে দুই টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদে জানা যায়, একটি মাইক্রোবাস মরজাল সেতু অতিক্রম করছে। পরে রায়পুরা থানা পুলিশের একটি দল উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালায়। সেখানে পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনে পাকা সড়কে মাইক্রোবাসটি থামানো হয়।

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।












