নালিতাবাড়ীতে মাংসের তিন দোকানিকে জরিমানা
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাংসের দোকানিকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার নালিতাবাড়ী ও দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।


শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া ব্রিজের নিচে প্লাস্টিকের বড় ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীবরদী টু শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শ্বশুরবাড়িতে লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। লিমার পরিবারের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে দেওয়া জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১
শেরপুরের নকলায় আফরোজ লেংটার মাজার ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আসাদুজ্জামান কেনু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












