মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী নিহত
মাদারীপুরে সড়কে কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সেলিম হাওলাদার (৫০) নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত মহসিন ও জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরে গ্যারেজে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. সোহান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহান উপজেলার শেখপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার শহিদুল শেখের ছেলে। আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শেখপুর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে এ দুর্ঘটনাটি ঘটে।

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব
মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শেষ প্রান্তে পদ্মাপাড়ের কাজিরসূরা বাজারের পাশের খোলা জায়গায় ইলিশের অস্থায়ী হাট বসেছে। একের পর এক ট্রলার নদীর পাড়ে ভিড়ছে। সেখানেই সারিবদ্ধভাবে মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। ডিমভরা সেই ইলিশ মাছ কিনতে লোকের ভিড়ও প্রচুর।












