যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্ত করতে না পারায় চিকিৎসককে অব্যাহতি
মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিকভাবে শনাক্ত করতে না পারায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটি তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন হাসপাতালের...


মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মৃত্যু
মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুই যুবকের মধ্যে একজন মুসলিম ও অপরজন সনাতন ধর্মের অনুসারী।

মাগুরায় যুবদল নেতা হত্যা: নারীসহ আটক ২
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শামীমা তাবাসসুম লুবনা ও রনি সিকদারকে আটক করা হয়।

‘এই নৃশংস কাজ যে করেছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’
দিনের আলো ফুটতেই মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের একটি কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর যুবদল নেতা শাকের হোসেন। খবর পৌঁছানোর পর থেকে বাড়িতে শুরু হয় মাতম আর আহাজারি। সাংবাদিকদের দেখে আর্তনাদ করে তাঁর স্ত্রী রুমা বলছিলেন, ‘কে আমার স্বামীকে কেড়ে নিয়ে গেল, আপনারা তাঁকে বের করে দেন!












