
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের দাবি জানিয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, ‘আমার ছেলে খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ২১ ফেব্রুয়ারি সে নিজ বাসভবনে ইফতার করে। এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সে পুলিশ লাইনস মসজিদে তারাবির নামাজ আদায় করতে যায়।’
কাজী আব্দুস সোবহান বলেন, ‘মসজিদে সে নামাজ আদায় করে প্রায় আধা ঘণ্টা পর মসজিদ থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশপাশের অনেক সিসিটিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু ওই এলাকায় অনেক সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট থাকায় আমরা তার পরবর্তী অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারিনি। মসজিদের সামনে থেকে সুজনের নিখোঁজ হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক।’

আব্দুস সোবহান বলেন, ‘ওই রাতে আত্মীয়স্বজন, সুজনের বন্ধুবান্ধবসহ পরিচিত সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে পরদিন ২২ ফেব্রুয়ারি আমি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৬০) করি। এ ছাড়া পুলিশের কর্মকর্তা, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সুজনকে উদ্ধারে সহযোগিতা চাই। কিন্তু দুর্ভাগ্য, এখনো সুজনকে উদ্ধার বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে আমি এবং আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। ছেলেকে না দেখতে পেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে। আমার বউমা (সুজনের স্ত্রী) তার একমাত্র ৫ বছরের সন্তান নিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েছে। বাবাকে না দেখতে পেয়ে আমার নাতি কাঁদছে।’
কাজী আব্দুস সোবহান আরও বলেন, ‘আমার একমাত্র ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কোনো দিন করেওনি। আমার সব ব্যবসা-বাণিজ্য সে দেখাশোনা করত। আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলাও নেই। কারও সঙ্গে শত্রুতাও নেই। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ছাড়া আর কোথাও সে যেত না। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে আমার ছেলে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে। আমার সন্তান নিয়ে সব সময় গর্ববোধ করি। এমন ছেলের কোনো কারণ ছাড়াই হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা রহস্যজনক। খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটের প্রতি দাবি জানাচ্ছি, আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিতে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন।’
সংবাদ সম্মেলনে নিখোঁজ সুজনের মা, স্ত্রী ও একমাত্র ৫ বছরের সন্তান উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বাঁশখালীতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে হামলায় মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত ময়রা খাতুন ও তাঁর মেয়ে রাবিয়া খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের সব খরচ মিটিয়ে উদ্ধৃত ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
৯ মিনিট আগে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। তবে ১৬ জুলাই ভোরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সোমবার তাদের অব্যাহতি দেওয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
২৭ মিনিট আগে