সারা দেশঢাকা বিভাগ
টাঙ্গাইল
প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের লাশ ৪১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দাড়িয়াপুর নামাপাড়া এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।


নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থিত ‘শাহাদাত ঘড়ি ঘর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের ওপর দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দাবি দোকানমালিকের।

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানার পরও মা সিএনজি ফিলিং স্টেশন কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডারে গ্যাস সরবরাহ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরদিনই আবার প্রকাশ্যে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি শুরু হয়।

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।











