
খুলনায় দিনদুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন।
বেলা ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চার-পাঁচটি গুলি করে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ওই দুই যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেখানেই তিনি মারা যান।
জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘দুজন যুবক তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।’

মেহেরপুরের গাংনীতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। রেজাউল ইসলামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ঘর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিল থেকে সাপটি উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আদালত চত্বরে আইনজীবীরা বিক্ষোভ করেন। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
৪৪ মিনিট আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেখ আব্দুল আজিজ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে