রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।


সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চরহোগলা গ্রামে নিজ ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। জহির কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আব্দুর

দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় প্রায় দেড় শতাব্দী ধরে পাশাপাশি অবস্থান করছে মসজিদ ও মন্দির। একদিকে মসজিদে পাঁচ ওয়াক্তের আজান ও নামাজ, অন্যদিকে চলে মন্দিরে পূজা-অর্চনা। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানে ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা...

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।












