কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে দ্য সি প্রিসেন্স হোটেলে আজ শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলে থাকা দুই শতাধিক অতিথি নিরাপদে বেরিয়ে আসেন। কেউ হতাহত হননি।


চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি
বিকেলে নির্জন সৈকতে হাঁটুপানি পর্যন্ত নেমে গোসল করছিলেন ঢাকা ও চট্টগ্রাম থেকে বেড়াতে আসা দুই দলের ১২ জন। হঠাৎ একের পর এক বড় ঢেউ আছড়ে পড়ে তাঁদের ওপর। পায়ের নিচ থেকে সরে যায় বালু, ভেসে যায় একটি দল। গত বুধবার বিকেলে কক্সবাজারের হিমছড়ি সৈকতে এমন পরিস্থিতির মুখোমুখি হয় দলটি। এই ঘটনায় পাঁচজন প্রাণ হারান।

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী এসএম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলাতলী ভাঙারমুখ সৈকতে ভেসে আসে তাঁর মরদেহ।












