
খুলনা নগরীতে এসএসসির ১০ পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। পরীক্ষার্থী কম, অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া ও নানা অনিয়ম থাকায় এসব কেন্দ্র বাতিল করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে।
যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত ১৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রগুলো বাতিলের ঘোষণা করে। কেন্দ্রগুলো হচ্ছে—রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, রোটারী স্কুল, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়, বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন, খানাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুল।
খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান জানান, জিলা স্কুল, করোনেশন ও ল্যাবরেটরি হাইস্কুলের মতো মূল কেন্দ্রগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত কেন্দ্রগুলো বাতিলের জন্য অনিয়মের অভিযোগ প্রাধান্য পেয়েছে। কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোর বোর্ডের অধীনে বাতিল অন্যান্য কেন্দ্র হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় ও হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।
যশোর বোর্ড জানিয়েছে, এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের নিকটস্থ বিকল্প কেন্দ্রে স্থানান্তরিত করা হবে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৩ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৩ ঘণ্টা আগে