সরকারের পদত্যাগের এক দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা মোর্চা—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল রোববার সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র-জনতার উদ্দেশে নির্দেশনা পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
নির্দেশনাগুলো হলো—
১. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।
২. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না।
৩. সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
৫. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না।
৬. সকল ধরনের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
৭. বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোনো ধরনের পণ্য খালাস করবেন না।
৮. দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টসকর্মী ভাই–বোনেরা কাজে যাবেন না।
৯. গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
১০. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববারে ব্যাংকগুলো খোলা থাকবে।
১১. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা–পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
১২. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।
১৩. বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
১৪. আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
১৫. বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণিবিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
এ ছাড়া আসিফ মাহমুদ আরও বলেন, হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন—ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণসহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে।
আরও খবর পড়ুন:
- ‘জয় বাংলা’ কনসার্ট বর্জন করল যেসব ব্যান্ড
- আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রাথমিক বিদ্যালয় রোববার খুলছে না, বন্ধই থাকছে
- টেন মিনিট স্কুলের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- ‘আব্বু-আম্মু আমি আন্দোলনে গেলাম’ বলে সপ্তম শ্রেণি ছাত্রীর চিরকুট
- গুলি ছোড়া বন্ধের রিট আবেদন শুনানির জন্য রোববারের কার্যতালিকায়
- আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার ভিডিও ভাইরাল, এটি কোথাকার
- কুমিল্লায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আ.লীগের সংঘর্ষ-গুলি, ৬ জন হাসপাতালে
- আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
- জিমেইল ইনবক্স ভরে গেলে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ পাবেন যেভাবে
- রাজধানীর সায়েন্সল্যাবে সংঘর্ষকালে ইট হাতে ভাইরাল ব্যক্তিটি সরকার সমর্থক
- বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছেন তামিমেরা— ভাইরাল ভিডিওটি কবেকার
- ঠাকুরগাঁও ও রাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয়নি— দাবিটি সঠিক নয়
- চট্টগ্রামে কোটা আন্দোলনকারীরা অস্ত্র নিচ্ছে— ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার
- মুখে স্কচটেপ, হাত পিছমোড়া করে বাঁধা ভাইরাল ভিডিওর তরুণী ছাত্রলীগের নেত্রী নন
- হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কি নজরদারি করা যায়
- কুবিতে মানববন্ধনে অংশ না নেওয়ার কারণ জানালেন শিক্ষক সমিতির সভাপতি
- আবার সংঘর্ষ-গুলি, আরও মৃত্যু
- কাদের ও কামালকে ক্ষমা চাইতে বললেন যশোরের এমপি আজিজুল
- রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে গভর্নরের সঙ্গে এমডিদের বৈঠক

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ফেসবুকে যা বললেন সমন্বয়কেরা
বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান ২২ আইনপ্রণেতার







