
অনলাইনভিত্তিক দেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার মধ্যরাত ১২টার পর টেন মিনিট অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
পাঠদান বন্ধ থাকলেও সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিও।
টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, ‘টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
১৪ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
১৬ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১ দিন আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১ দিন আগে