Ajker Patrika

আ.লীগের বিচারের তদন্তে সময় লাগবে, দেশে আগে এমন মামলা হয়নি: প্রসিকিউটর তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১: ৫৭
আ.লীগের বিচারের তদন্তে সময় লাগবে, দেশে আগে এমন মামলা হয়নি: প্রসিকিউটর তামিম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। ছবি: সংগৃহীত

২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশব্যাপী তদন্ত চলছে। তদন্ত শেষ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর তামিম বলেন, এই তদন্ত দেশব্যাপী ও একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। বাংলাদেশের ইতিহাসে এমন মামলা আগে কখনো হয়নি, তাই এটি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে।

ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, এর মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে প্রসিকিউটর তামিম বলেন, পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত